সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
টানা বর্ষণে বৃহত্তর কুষ্টিয়ার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জলাবদ্ধতা | ১৬০ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি
টানা ভারী বর্ষণের ফলে চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত ১৬০টি দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক কর্মসূচির মাধ্যমে এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। ৬ বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভারী বর্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকার দিনমজুর, নিম্নআয়ের ও অসহায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই মানবিক সংকট মোকাবিলায় সোমবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের হাতে চাল, ডাল, আলু ও তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়।
ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, “বিজিবি কেবল সীমান্ত সুরক্ষাই নিশ্চিত করে না, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবি সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
একইভাবে, সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। উপকারভোগীদের হাতে চাল, ডাল, তেল, আটা ও লবণ তুলে দেওয়া হয়।
৫৮ বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বেরই অংশ। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন
৯ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম
১০ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৬ ঘন্টা আগে