লগইন
হরিণাকুন্ডুতে ঘাতক আলমসাধু নিভিয়ে দিয়েছে শিশু আছিয়ার জীবন প্রদীপ!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
হরিণাকুন্ডুতে ঘাতক আলমসাধু নিভিয়ে দিয়েছে শিশু আছিয়ার জীবন প্রদীপ!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঘাতক আলমসাধু নিভিয়ে দিয়েছে শিশু আছিয়ার জীবন প্রদীপ। রোববার দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এমনই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আছিয়া খাতুন নামে তিন বছর বয়সের এক শিশু। দুপুর আড়াইটার দিকে উপজেলার সাধুহাটি-তৈলটুপি সড়কের দখলপুর গ্রাম এলাকায় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামেরই সিদ্দিক আলীর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মিঠু জানান, দুপুরে শিশুটি তার দাদির সাথে বাড়ির পাশেই সড়কের ধারে পুকুরে গোসল করতে গিয়েছিল। গোসল শেষে দাদির হাত ধরে সড়কটি পার হওয়ার জন্য দাড়িয়েছিল। হঠাৎ শিশুটি দাদির হাত ছেড়ে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। সে সময় হরিণাকু-ুর দিক থেকে সাধুহাটিগামী একটি গাছবোঝাই আলমসাধুর সাথে তার ধাক্কা লেগে সড়কের ওপর লুটিয়ে পড়ে। এতে সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রওনক জাহান জানান, শিশুটি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ওসি আবদুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্থানীয়রা চালকসহ ঘাতক আলমসাধুটি আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১৬ মিনিট আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১৭ মিনিট আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৩ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৪ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৪ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।