লগইন
সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪০০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু

বরিশালের উজিরপুরে বাস, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের এক যাত্রী আহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উজিরপুর উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়ক অংশের আটিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, ঢাকা থেকে রোগী নিয়ে বরিশাল যাওয়ার পথে উজিরপুরে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রীর মৃত্যু হন।

স্থানীয়রা জানান, অনিক নামের একটি অ্যা‌ম্বুলেন্স ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় কাভার্ড ভ্যানের পেছনে থাকা জিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়া অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ ছয়জন নিহত হন।

নিহতদের মধ্যে চালকের পরিচয় জানা গেছে। তার নাম আলমগীর। তার বাড়ি কুমিল্লায়। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৩ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৩ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

১০ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১০ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

১০ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।