লগইন
স্বাস্থ্যবিধি মেনে না চলায় আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

স্বাস্থ্যবিধি মেনে না চলায় আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে জরিমানা


স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা নিয়েছে। ঈদোত্তর ৫ আগস্ট বুধবার বিকেলে আলমডাঙ্গা শহরের সবচেয়ে ব্যস্ততম আলিফ উদ্দীন মোড়ে মাস্কবিহীন চলাচলকারী ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের সম্মুখিন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী।


জানাগেছে, মহামারি করোনা ভাইরাস শুরু থেকেই আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী করোনা ভাইরাস সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: হুমায়ন কবীর ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর কবীরকে সঙ্গে নিয়ে দিনরাত কাজ করেছে।

উপজেলার বিভিন্ন গ্রামে সচেতনামূলক মাইকিং, লিপলেট বিতরণ, মোড়ে মোড়ে সচেতনামূলক আলোচনা সভা করেন। অসহায় মানুষকে মাস্ক ও সাবান বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। মানুষকে মাস্ক পড়ে বাইরে আসতে বাধ্য করতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

ঈদোত্তর ৫ আগস্ট বুধবার বিকেলে আলমডাঙ্গা শহরের সবচেয়ে ব্যস্ততম আলিফ উদ্দীন মোড়ে মাস্কবিহীন চলাচলকারী ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন।

এসময় চলাচলকারী আব্দুল হালিমকে ৩শ টাকা জুয়েলকে ৫শ টাকা, আশিককে ৫শ টাকা, জহুরুলকে ৫শ টাকা, খেজমতকে ৫শ টাকা, ইউসুফকে ৫শ টাকা, আকাশকে ২শ টাকা, রুবেলকে ৩শ টাকা, সাইফুলকে ৬শ টাকা, ইমরানকে ৫শ টাকা, মোর্তুজাকে ৬শ টাকা, আব্দুস সাত্তারকে ৫শ টাকা, শরিফুলকে ৬শ টাকা, রজবকে ৫শ টাকা, খালেককে ৫শ টাকা, মিজানকে ৫শ টাকা, জামিরুলকে ৬শ টাকা, সেলিমকে ৪শ টাকা, নুরুজ্জামানকে ৬শ টাকা, আকাশকে ২শ টাকা, ইমরানকে ৫শ টাকা, রাশেদকে ৩শ টাকা, আনিসুর রহমানকে ৩শ টাকা জরিমানা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৪ মিনিট আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

৫ মিনিট আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৪ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৪ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৭ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৮ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৯ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৯ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।