লগইন
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করা মামলায় প্রাগপুরেরর আশাদুল মন্ডলকে গাংনী থেকে গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করা মামলায় প্রাগপুরেরর আশাদুল মন্ডলকে গাংনী থেকে গ্রেফতার


আলমডাঙ্গা ব্যুরো: স্ত্রীর আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় আলমডাঙ্গার প্রাগপুরের আশাদুল মন্ডলকে পলাতক অবস্থায় মেহেরপুরের গাংনী উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ আগস্ট ভোরে মোবাইলফোন ট্র্যাকিং করে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে। যৌতুক না পেয়ে ৩ সন্তানের মাকে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগে গত ১৩ আগস্ট রাতে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।


আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান, স্ত্রীর আত্মহত্যায় প্ররোচিত করার মামলার আসামি আলমডাঙ্গার প্রাগপুরের আশাদুল মন্ডল পলাতক ছিলেন। তার ব্যবহৃত মোবাইলফোন সেট ট্র্যাকিং করে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম পলাতক অবস্থায় মেহেরপুরের গাংনী উপজেলা আমতৈল গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে।


এলাকাসূত্রে জানা যায়, প্রাগপুর গ্রামের রূপচাঁদ মন্ডলের ছেলে আশাদুল মন্ডল প্রায় ১৬ বছর পূর্বে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের রবিউল ইসলামের মেয়ের রূপালী খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে ৩ সন্তান। বড় সন্তান নানা-নানির সাথে অবস্থান করে। দুই সন্তান থেকে মা-বাপের কাছে। ১৩ আগস্ট বেলা ১১টার দিকে পুলিশকে জানানো হয় যে, ৩ সন্তানের মা রূপালী খাতুন আত্মহত্যা করেছেন। দুপুরে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। গৃওহবধুর মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় তিনি সুরতহাল রিপোর্ট নিয়ে দ্রæত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।


আলমডাঙ্গা থানা পুলিশসূত্রে জানা যায়, গৃহবধু রূপালী খাতুনকে তার স্বামী আশাদুল মন্ডল হত্যা করেছে – এমন দাবি প্রতিবেশি অনেকের। আশাদুল মন্ডল মাঝে মধ্যেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্মমভাবে পেটাতো বলে তারা তথ্য দিয়েছেন। তবে মৃত মহিলার গলায় দাগ ছিল। মৃত মহিলার বাপ অভিযোগ করেছেন যে তার মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে স্বামী আশাদুল মন্ডল বাধ্য করেছে। তবে প্রাথমিকভাবে রূপালী খাতুনের বাপের অভিযোগের ভিত্তিতে থানায় আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করা হয়।


রুপালী খাতুনের বাপ রবিউল ইসলাম সে সময় অভিযোগ করে বলেন যে, বিয়ের সময় আশাদুল মন্ডলকে সাধ্যমত যৌতুকও দেওয়া হয়েছিল। তারপরও মাঝে মধ্যেই যৌতুকের দাবিতে পাষন্ড আশাদুল মন্ডল স্ত্রী রূপালী খাতুনকে বেদম পেটাতো। এমন নির্যাতন করতো যে শুনলেও গা শিউরে উঠতো। নির্যাতন শেষে অনেক বার আশাদুল এক হাতে বিষ ও অন্য হাতে দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো স্ত্রী রূপালী খাতুনের সামনে। বলতো – “হয় বিষ খাবি না হয় গলায় দড়ি দিয়ে মরবি।“ তিনি দাবি করেন, রূপালী খাতুনকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তার পাষন্ড স্বামী আশাদুল মন্ডল।
শুক্রবারই তাকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৩৫ মিনিট আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৩ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৪ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৫ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৬ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।