লগইন
সন্তানের মত লালনপালন করা গরু মহিষ চুরি করে সর্বশান্ত করে দিয়েছে চোরচক্র
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
সন্তানের মত লালনপালন করা গরু মহিষ চুরি করে সর্বশান্ত করে দিয়েছে চোরচক্র

শরিফুল ইসলাম রোকন: সন্তানের মত লালনপালন করা গরু মহিষ চুরি করে নিয়ে আলমডাঙ্গা বন্ডবিল সহ আশপাশ গ্রামের বেশকিছু কৃষকের সর্বশান্ত করে দিয়েছে চোরচক্র। আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল গ্রামে ও কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর, নওদাদুর্গাপুর বেশ কিছুদিন ধরে ঘটছে গরু মহিষ চুরির হিড়িক পড়েছে। গত ৭/৮ দিনে ব্যবধানে বন্ডবিল গ্রাম থেকে চুরি হয়েছে ব্যবধানে ৩ টি গরু ও ২টি মহিষ।

জানাগেছে,  আলমডাঙ্গা বন্ডবিল গ্রামের  রওশন আলীর ছেলে চাঁদ আলী পেশায় একজন কৃষক। মাথার ঘাঁম পায়ে ফেলে দিনরাত্রি পরিশ্রম করে বাড়িতে ৩টি গরু লালনপালন করছিলেন। গত মঙ্গলবার রাতে কৃষক চাঁদ আলী গরু তিনটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। গভীর রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু ৩টি চুরি করে নিয়ে যায়। 

এ বিষয়ে গরু মালিক চাঁদ আলী বলেন, আমি কৃষি কাজ করে সংসার চালায়। না খেয়ে অনেক কষ্ট করে বেশ কিছুদিন আগে তিনটি গরু কিনে নিজের ছেলে মেয়ের মত করে লালন পালন করে আসছি। প্রতিদিনের ন্যায় সন্ধ্যা ছয়টার দিকে গোয়ালঘরে গরু ৩টি বেঁধে গোয়াল ঘরে বেধে গেটে তালাবদ্ধ করি। রাত বার টার দিকে ঘুম থেকে উঠে আমার ছেলে গরু গুলোর খাবার দিয়ে ঘুমাতে চলে যায়। রাত দুইটার দিকে আমার মেয়ের কান্না শুনে ঘুম থেকে উঠি জানতে পারি গোয়াল ঘরে গরু নাই। এসময় আমার কান্না ও চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। যখন গোয়ালে ৩টি গরু নেই তখন বুঝতে পারলাম চুরি হয়ে গেছে। পর দিন সকালে আমার ছেলে মিরানুল ইসলাম আলমডাঙ্গা থানায় গরু চুরি হয়েছে মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছে।

গরুর মালিকের ছেলে মিনারুল ইসলাম বলেন, বোনের কান্নায় তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে ছুটি গিয়ে দেখি গরু তিনটির একটিও গোয়াল ঘরে নেই, চারপাশে খোঁজাখুঁজি শুরু করি ,কোথাও না পেয়ে চিৎকার শুরু করি ও আশেপাশের মানুষদের সাথে নিয়ে, আশে পাশের মাঠে অনেক খোঁজাখুঁজির পর যখন গরু না পাই। তখন বুঝতে পারি আমাদের গরু চুরি হয়ে গেছে।

চাঁদ আলীর গরু চুরির কয়েকদিন আগে একই ভাবে গেট বন্ডবিল পাড়ার ঠান্ডুর ছেলে লিটনের একজোড়া মহিষ চুরি করে নিয়ে যায়। লিটন আলী বলেন, গভীর রাতে প্রতিদিনের ন্যায় মহিষের ঘাস দেওয়ার জন্য গোয়ালে গিয়ে দেখি আমার মহিষ ২টি নেই। আমার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। তাদেরকে সাথে নিয়ে গ্রামের সব মাঠে অনেক খোজাখুজির পর বুঝতে পারি আমার মহিষ চুরি করে নিয়ে গেছে। মহিষ চুরি হওয়ায় কৃষক লিটন আলী সর্বশান্ত হয়ে গেছেন।

এছাড়াও একই গ্রাম থেকে ২০/২৫ দিন আগে গ্রামের সাদ্দাম হোসেনের ২ টি মহিষসহ প্রায় ২০টি গরু চুরি করে নিয়ে গেছে। বন্ডবিলের পার্শ¦বর্তি কুমারী ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে বেশকিছুদিন ধরে একেপর এক গরু, মহিষ চুরি করে নিয়ে যাচ্ছে। অনেকে থানায় সাধারন ডায়েরী করেছে আবার অনেকে করেননি।

এ বিষয়ে গ্রামের সাধারণ মানুষ বলেন একের পর এক গ্রামে গরু মহিষ চুরির ঘটনা ঘটছে। এসব চুরির সাথে কে বা কাহারা জড়িত আমরা এখনও তা জানতে বা বুঝতে পারছি না। আমরা এখন জানমালের নিরাপত্তা হীনতায় ভুগছি।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, বন্ডবিল সহ আশপাশ এলাকায় গরু চুরির ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নাম উৎঘাটন ও গ্রেতারের চেষ্টা অব্যহত রয়েছে। গত কয়েকদিন ধরে ওই এল্কাায় সাধারন মানুষদের সাথে কথা বলেছি। সাধারন মানুষ গ্রামে জায়গায় নিজেরাই পাহারার দিচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য হুমকি দি‌লেন জামায়াত নেতা

১২ মিনিট আগে
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য  হুমকি দি‌লেন জামায়াত নেতা

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৪৫ মিনিট আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৪৫ মিনিট আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।