লগইন
শৈলকুপায় পেঁয়াজ বীজের পর এবার পেঁয়াজ চারার তীব্র সংকট,বিপাকে পেঁয়াজ চাষীরা!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শৈলকুপায় পেঁয়াজ বীজের পর এবার পেঁয়াজ চারার তীব্র সংকট,বিপাকে পেঁয়াজ চাষীরা!



জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলক‚পায় পেঁয়াজ বীজের পর এবার পেঁয়াজ চারার তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে বিপাকে পড়ছেন পেঁয়াজ চাষীরা। শৈলক‚পার মনোহরপুর ইউনিয়নের চাষি নওশের আলী জানান, তিনি এবার দুই বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন করতে চেয়েছিলেন। কিন্তু বীজ থেকে আশানুরূপ চারা না পাওয়ায় দেড় বিঘা জমিতে চারা রোপণ করতে পেরেছেন। চারার সংকট ও অতিরিক্ত দামে ১০ কাঠা জমি বাদ দিতে হয়েছে।

তিনি বলেন, এবার ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরেও পেঁয়াজের চারা মিলছে না। এক বিঘা জমিতে ফলন ভালো হলে পেঁয়াজ উৎপাদন হবে ৭০ থেকে ৮০ মণ। উৎপাদন খরচ হবে ৬০ থেকে ৭০ হাজার টাকা। ফলন বিপর্যয় হলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা হিসেবে খ্যাত ঝিনাইদহের শৈলক‚পায় পেঁয়াজ বীজের পর এবার দেখা দিয়েছে চারার তীব্র সংকট। চাষিরা পাঁচ মণ ধান বিক্রি করেও কিনতে পারছেন না এক মণ পেঁয়াজের চারা। চারার আকাশচুম্বী এ দামে কাঙ্ক্ষিত জমিতে পেঁয়াজের চারা রোপণ করতে পারছেন না চাষিরা। ফলে পেঁয়াজ চাষে লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, বীজতলায় আশানুরূপ অঙ্কুরোদ্গম না হওয়ায় চারার এ সংকটে অতিরিক্ত দামেও মিলছে না পেঁয়াজ বীজের চারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, শৈলক‚পায় এবার নয় হাজার হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছর ছয় হাজার ৭০০ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। উপজেলার বাদালশো গ্রামের চাষি জগদীশ পোদ্দার জানান, ‘এবার পেঁয়াজ বীজের যেমন সংকট ছিল, চারারও তেমন সংকট।

গত বছর ২০-৩০ টাকা কেজিতে যে চারা পাওয়া যেত এবার তা ১৩০ থেকে ১৪০ টাকা দরে কিনতে হচ্ছে। এক বিঘা পেঁয়াজ উৎপাদনে এবার প্রায় ৮০ হাজার টাকা খরচ হবে।’ পেঁয়াজ চারার সংকট ও অতিরিক্ত দামের কথা স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন বলেন, গত বছর থেকে এবার তিন হাজার হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চারার সংকট ও অতিরিক্তি দামে লক্ষ্যমাত্রা কিছুটা ব্যাহত হতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৩৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৩৩ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।