লগইন
শৈলকুপায় আবাসন সংকটে বাইরে ঘুমায় কওমী মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শৈলকুপায় আবাসন সংকটে বাইরে ঘুমায় কওমী মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ তীব্র শীতে আবাসন সংকটে ধুকছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা। নানা সমস্যায় জর্জরিত এ মাদ্রাসায় প্রায় শতাধিক শিক্ষার্থী ভর্তি রয়েছে। নানা চ্যালেঞ্জ নিয়ে কোন রকম টিকে আছে এ প্রতিষ্ঠানটি। ১৯৯৮ সালে নির্মিত মাদ্রাসায় এ পর্যন্ত সরকারি-বেসরকারি কোন সুযোগ সুবিধা মেলেনি। স্থানীয় কিছু মানুষের মানবিক সহযোগিতায় কোন রকম টিকে আছে এ মাদ্রাসাটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার মসজিদ ও টিনের একটি ভবনের বারান্দায় ঘুমাচ্ছে শিক্ষার্থীরা। এমনি করে প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় আবাসন সংকটে ফ্লোরে ত্রিফল বিছিয়ে রাতযাপন করছে। এই তীব্র শীতে অমানবিকভাবে শিক্ষার্থীরা রাতযাপন করলেও এগিয়ে আসেনি কোন সংস্থা, এমনটিই জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, তাদের মাদ্রাসা জনগণের মানবিক সহযোগিতায় চলে।

আবাসন সংকটে তারা বারান্দায় পাতলা কার্পেটের ওপর শুয়ে থাকে। মাঠের ঠান্ডা হাওয়া তাদের রাতযাপনে খুব কষ্ট হয়। তাদের এই সমস্যা সমাধানে সরকারের কাছে আবেদন জানান শিক্ষার্থীরা। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইলিয়াস আলমগীর জানান, চরম আবাসন সংকটে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিপাকে তারা। কিছু সহযোগিতা পেলে তাদের চরম এই দুর্ভোগ থেকে রেহাই পাবে। সেজন্য তিনি সরকারি-বেসরকারি সংস্থা ও সমাজের বৃত্তবান মানুষের কাছে সাহায্য কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১৫ মিনিট আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।