লগইন
লকডাউনের প্রথম দিনের মত দ্বিতীয় দিনও আলমডাঙ্গা  শহরের সড়ক ছিল ফাঁকা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
লকডাউনের প্রথম দিনের মত দ্বিতীয় দিনও আলমডাঙ্গা শহরের সড়ক ছিল ফাঁকা

করোনা সংক্রমণ ঠেকাতে বুধবার (১৪ এপ্রিল) থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে সারাদেশে। লকডাউনের প্রথম দিনের মত দ্বিতীয় দিনও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের সড়ক ছিল ফাঁকা।

যদিও বৃহস্পতিবার ও রবিবার আলমডাঙ্গার সাপ্তাহিক হাটবার। এ দুদিন শহরে প্রচন্ড ভিড় হয়ে থাকে। লকডাউনের দুদিনই সড়কে মাঝে মধ্যে মোটরসাইকেল ও ভ্যান চলতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ বেশ কিছু ভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে। শহরে কয়েকটি প্রবেশ মুখে পুলিশ অবস্থান নিয়েছে। কছু মুদি দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। শুধুমাত্র ঔষধ ও হোটেলগুলি খোলা রয়েছে। তবে বেশ ভিড় লক্ষ্য করা গেছে সবজি বাজারে।

লকডাউন কার্যকরী করতে সকাল থেকে মাঠে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ও থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর। যৌক্তিক কারণ ছাড়া যারা লকডাউনে বাইরে ঘোরাঘুরি করেছেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন। চুয়াডাঙ্গা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বাতাসে আগুনের হল্কা। প্রচন্ড খরতাপ উপেক্ষা করে সড়কে চলাচলকারী বেশ কয়েকজনের সাথে কথা হয়। তাদের অধিকাংশেরই বক্তব্য ছিলো জরুরী প্রয়োজনেই বের হয়েছি। লকডাউন না হলেও দরকার না হলে এই রোদের মধ্যে কি কেউ বের হয়?

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৪০ মিনিট আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৪০ মিনিট আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৩ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৪ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৪ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।