লগইন
মেহেরপুর  গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ শশুর শাশুড়ীর বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুর গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ শশুর শাশুড়ীর বিরুদ্ধে

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলা ইসলামনগর গ্রামে আসমা খাতুন (২৬) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শশুর শাশুড়ীর বিরুদ্ধে।

বুধবার বিকাল সাড়ে ৩ টায় আমঝুপি ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে । আসমা খাতুন ইসলামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী ও রাজনগর গ্রামের হাবিবের মেয়ে। আসমা খাতুনের খালাতো বোন শাম্মি খাতুন জানান, বিয়ের পর থেকে আসমা খাতুনকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিলো তার শশুর শাশুড়ী সহ পরিবারের সদস্যরা।

নির্যাতন করেই তার বোনকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের অড়ায় ঝুলিয়ে রাখা হয়। ইতোপূর্বে নির্যাতনের কারনে তার ব্রেনে সমস্যার সৃষ্ট হয়। আসমা খাতুনের দুটি মেয়ে সন্তান রয়েছে। যাদের বয়স ৪ ও ৭ বছর। হত্যাকান্ডের ঘটনায় দোষিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন আসমা খাতুন এর পিতা মাতা । আমঝুপি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম জানান,আসমা খাতুন গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে তার মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলছে এমন সংবাদ পেয়ে পুলিশের অনুমতি নিয়ে লাশ নীচে নামানো হয়েছে।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেননি তিনি। এ ঘটনার পর আসমা খাতুনের শশুর রেজাউল হকের সাথে কথা বলতে চাইলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানার ওসি শাহ দ্বারা খাঁন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ময়না তদন্ত করা হবে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৪৪ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৪৪ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।