সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে হেরােইন রাখার দায়ে যুবকের কারাদণ্ড
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য হেরোইন রাখার অপরাধে শামীমুল বিশ্বাস রাজা (২০) নামের এক যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সে মেহেরপুর শহরের বােসপাড়ার মাসুদ বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুর শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় আদালত বসিয়ে শামীমুল বিশ্বাস রাজাকে ৩ মাসের কারাদণ্ড ও এক শত টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,দণ্ডিত শামীমুল বিশ্বাস রাজাকে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বৃহস্পতিবার ২ পুরিয়া হেরােইনসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০১৮ সালের ৯/১ এর (গ) ধারা ভঙ্গ করার অপরাধে ৩৬/১ এর সারনী ক্রমিক নং-১৬ ধারা অনুযায়ি তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এবং ১ শ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরাে ১ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা
৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
১৯ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
২৩ ঘন্টা আগে