লগইন
মিথ্যা অভিযোগ তুলে থানায় মামলার দায়েরের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করলেন ঘোষবিলার মহিন উদ্দীন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভিডিও
মিথ্যা অভিযোগ তুলে থানায় মামলার দায়েরের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করলেন ঘোষবিলার মহিন উদ্দীন

আলমডাঙ্গা ব্যুরোঃ মিথ্যা অভিযোগ তুলে থানায় মামলার করার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করলেন আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মহিন উদ্দীন। ১৭ আগস্ট সন্ধ্যায় তিনি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, ঘোষবিলা গ্রামের আনিসুর রহমানের ছেলে মিজানুর রহমান বেশ কয়েক বছর পূর্বে মালদ্বীপ যান। পরবর্তিতে একই গ্রামের মহিন উদ্দীনের ছেলে শিলনও মালদ্বীপ যান। বৈশ্বিক করোনা সঙ্কটে এক পর্যায়ে কাজ হারান মিজানুর রহমান। সে সময় মিজানুর রহমান অনুরোধ করেন শিলনকে একটা চাকরি ঠিক করে দিতে। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে শিলন পাবনা জেলার সদর থানার টেবুমিয়া গ্রামের ইউসুফ সর্দ্দারের ছেলে সালমান রহমানের মালদ্বীপস্থ ব্যবসাপ্রতিষ্ঠানে মিজানুর রহমানকে চাকরি জোগাড় করে দেন। সেখানে চাকরির এক পর্যায়ে মিজানুর রহমান ৩ লাখ টাকা চুরি করে সটকে পড়ে। এ ঘটনায় মালিক সালমান রহমান পুলিশের সাহায্যে মিজানুর রহমানকে আটক করে। সংবাদ পেয়ে ছেলেকে মুক্ত করতে আনিসুর রহমান শিলনের বাপকে অনুরোধ করেন। চুরি যাওয়া টাকার তিনি ব্যবস্থা করে দেবেন শিলন এই প্রস্তাব ক্ষতিগ্রস্থ মালিক সালমান রহমানকে দিয়ে অনুরোধ করেন মিজানুর রহমানকে ক্ষমা করে দিতে। এক পর্যায়ে সালমান চুরি হওয়া টাকা ফেরত পাইলে মিজানুর রহমানকে ক্ষমা করে দেবেন ও মুক্তির ব্যবস্থা করতে সম্মত হন। পরে মিজানুর রহমানের বাপ জমি বিক্রি করে ২ লাখ ৩১ হাজার টাকা শিলনের মাধ্যমে মালদ্বীপে সালমান রহমানকে দেওয়ার জন্য শিলনের বাপের নিকট জমা দেয়। শিলনের বাপ মহিন উদ্দীন সেই টাকা ডাচ বাংলা এজেন্ট ব্যাঙ্কের মাধ্যমে সালমান রহমানের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে (৭০১৭৫১০১৩৬৫৫১) জমা দেন। এরপর পরই সালমান রহমান মিজানুর রহমানের মুক্তির ব্যবস্থা করেন।

মালদ্বীপে মিজানুর রহমান মুক্তি পাওয়ার পর পরই ভোল পাল্টায় মিজানুর রহমান ও তার বাপ। মহিন উদ্দীন ও তার ছেলে শিলন প্রতারণা করে মিজানুর রহমানের বাপের জমি বিক্রি করিয়ে দিয়ে সালমানকে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ করেছে। আনিসুর রহমান তার ছেলে মিজানুর রহমানকে মালদ্বীপে অপহরণ করে মুক্তিপণ হিসেবে তার জমি লিখে নেওয়ার অভিযোগ তুলে থানায় শিলন ও তার বাপের নামে মিথ্যা অভিযোগ করেছেন। এদিকে, উপকার করতে গিয়ে বিপাকে পড়েছে মহিন উদ্দীন ও তার ছেলে শিলন।

সাংবাদিক সম্মেলনে মহিন উদ্দীন তার ও ছেলে শিলনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিকার দাবি করেছেন।

https://youtu.be/gjhkQMsTEwI

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৫ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৫ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৮ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৯ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

১০ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

১০ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।