লগইন
মিঠা পানিতে গলদা চিংড়ির চাষ হচ্ছে ঝিনাইদহে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জুন, ২০২১ | ০৬:০০ বিকাল ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মিঠা পানিতে গলদা চিংড়ির চাষ হচ্ছে ঝিনাইদহে


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- লবনাক্ত ও মোহনার মাছ হিসেবে পরিচিত গলদা চিংড়ির চাষ হচ্ছে এখন ঝিনাইদহে। ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি, কলমনখালী ও বয়ড়াতলা গ্রামে পরীক্ষামুলক ভাবে গলদা চিংড়ির চাষ করে সফলতা পেয়েছে মৎস্য বিভাগ। ঝিনাইদহ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সারোয়ার পরাগ জানান, গলদা চিংড়ি মুলত মোহনার মাছ হিসেবে পরিচিত। তবে এই মাছ লবনাক্ত ও মিষ্টি উভয় পানিতে চাষ হয়। সেই হিসেবে ঝিনাইদহে পরীক্ষামুলক ভাবে চাষ করে সফলতা পাওয়া গেছে।

মৎ্স্য বিভাগের উদ্যোগে তিনটি প্রদর্শনী খামারে চাষকৃত এই মাছের বয়স এখন দুই মাস। দুই মাসে ৪০টিতে এক কেজি হচ্ছে। চার মাসে মাছগুলো বিক্রির উপযোগী হবে বলে তিনি জানান। সরেজমিন দেখা গেছে, বয়ড়াতলা গ্রামের মনিরুজ্জামান রাজন ১৫ শতক জলাশয়ে গলদা চিংড়ির প্রদর্শনী খামার করেছেন। মাছগুলোর বয়স এখন দুই মাস। পুকুরের পানিতে সহজেই মাছগুলো বড় হচ্ছে। কোন প্রতিকুলতা নেই।

ঝিনাইদহ সদর উপজেলা মৎস্য অফিস গলদা চাষে সহায়তা করছে বলে খামারিরা জানান। এছাড়া কলমনখালী গ্রামের মানিক ও বেড়বাড়ি গ্রামের হাসান মৎস্য বিভাগের প্রদর্শনী খামারে গলদার চাষ করছেন। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহের আশপাশ জেলার কোথাও গলদার চাষ নেই। ঝিনাইদহে এই প্রথম গলদার চাষ হচ্ছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সারোয়ার পরাগ জানান, গলদা চাষে ঝিনাইদহে প্রচুর সম্ভাবনা দেখা দিয়েছে। আশা করা যাচ্ছে এক সময় ঝিনাইদহের খামারিরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গলদার চাষে মনযোগী হবেন। তিনি জানান, বিল বাওড় থেকে হারিয়ে যাওয়া প্রজাতির মাছের চাষ করা হচ্ছে ঝিনাইদহে। ভবিষ্যাতে গবেষনার মাধ্যমে বিলুপ্ত প্রজাতির মাছগুলো চাষের চেষ্টা করছে মৎস্য বিভাগ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

৩ মিনিট আগে
৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

৩ মিনিট আগে
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তার পরিবারের বিচারিক শুনানি ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ

১ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তার পরিবারের বিচারিক শুনানি ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ

৪ নভেম্বর থেকে সারাদেশে ৩ দিন গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা

১ ঘন্টা আগে
৪ নভেম্বর থেকে সারাদেশে ৩ দিন গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা

দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

৩ ঘন্টা আগে
দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

অবৈধ কোমর-বাঁধ অপসারণ ও ধ্বংস

৩ ঘন্টা আগে
অবৈধ কোমর-বাঁধ অপসারণ ও ধ্বংস

১১ দলীয় জোটের ‘লংমার্চ’ আসলে ‘গাড়িমার্চ’

৪ ঘন্টা আগে
১১ দলীয় জোটের ‘লংমার্চ’ আসলে ‘গাড়িমার্চ’

মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির দাম কমায় স্বস্তি, বিক্রি কমায় ব্যবসায়ীদের দুশ্চিন্তা

৪ ঘন্টা আগে
মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির দাম কমায় স্বস্তি, বিক্রি কমায় ব্যবসায়ীদের দুশ্চিন্তা

৩০ অক্টোবর ২০২৬-এর দৈনিক ই-পেপার সংস্করণ

৫ ঘন্টা আগে
৩০ অক্টোবর ২০২৬-এর দৈনিক ই-পেপার সংস্করণ

একই ছাদের নিচে মিলবে জাপানি গাড়ির বিপুল সমাহার

৫ ঘন্টা আগে
একই ছাদের নিচে মিলবে জাপানি গাড়ির বিপুল সমাহার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।