সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মাছ চুরির সময় বাঁধা দেওয়ায় পুকুর মালিককে কুপিয়ে জখম
মাছ চুরির সময় বাঁধা দেওয়ায় পুকুর মালিক সাদ আহমেদ ঝন্টুকে (৪৫) কুপিয়ে জখম করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার ডামোশ গ্রামের সাদ আহমেদ ঝন্টুর পুকুরে মাঝে মধ্যে মাছ চুরি হয়ে আসছিল। গত ২২ আগস্ট সকালে তিনি পুকুরে গিয়ে দেখেন একই গ্রামের আতিয়ার রহমান ও তার ছেলে মিঠুন চুরি করে ছিপ ফেলে মাছ ধরছে।
কেন তারা চুরি করে মাছ ধরছে – এমন প্রশ্ন জিজ্ঞেস করলে পুকুর মালিকের সাথে তাদের তর্কাতর্কি শুরু হয় এরই এক পর্যায়ে আতিয়ার রহমানের হাতে থাকা হাসুয়া দিয়ে পুকুর মালিক সাদ আহমেদ ঝন্টুর কাধে কোপ মেরে রক্তাক্ত জখম করে।
সে সময় পুকুর মালিক পড়ে গেলে আতিয়ারের ছেলে মিঠুন তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। প্রতিবেশিরা জানতে পেরে পুকুর মালিককে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
৮ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১০ ঘন্টা আগে