লগইন
ভোগাইল বগাদীর সাধক পুরুষ ইদ্রিস আলীর আশ্রমের গাছ কেটে তা দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে  বিএনপি নেতা ডালিমের বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ মার্চ, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভোগাইল বগাদীর সাধক পুরুষ ইদ্রিস আলীর আশ্রমের গাছ কেটে তা দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ডালিমের বিরুদ্ধে


আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ভোগাইল বগাদীর সাধক পুরুষ ইদ্রিস আলীর আশ্রম বাগানের গাছ কেটে নিয়ে তা দখলের অপচেষ্টার অভিযোগ করা হয়েছে একই গ্রামের বিএনপি নেতা ডালিম হোসেনের বিরুদ্ধে।


জানা গেছে, ভোগাইল বগাদী গ্রামের শাহজাহান আলী বিশ্বাসের ছেলে ইদ্রীস আলী সাধক পুরুষ হিসেবে বিশেষ ঘরানার সৃষ্টি করেছে। ভক্তরা তাকে আধ্যাত্মিক সাধক হিসেবে মানেন। তিনি বীর মুক্তিযোদ্ধাও। নিজ এলাকায় অবস্থিত ৩৯ শতক সরকারি জমিতে তিনি নিজের আশ্রম তৈরি করেছেন। লাগিয়েছেন অনেক গাছগাছালি। প্রায় ২০ বছর ধরে তিনি ওই আশ্রমে আছেন। সন্তানের মত পালন করেছেন গাছগাছালি।


গতকাল রবিবার ১২ মার্চ একই গ্রামের প্রভাবশালী ডালিম হোসেন জোরপূর্বক লোকজন নিয়ে ওই আশ্রমের গাছগাছালি কেটে নিচ্ছেন। তিনি আশ্রমের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন বলে বীর মুক্তিযোদ্ধা ও সাধক ইদ্রীস আলীর দাবি।


এ ঘটনায় এই আশ্রমের ভক্ত আলমডাঙ্গা শহরের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আতিয়ার রহমান বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন ঘুরে জানা যায়, অভিযুক্ত ডালিম হোসেন অবস্থাসম্পন্ন প্রভাবশালী পরিবারের সন্তান। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।


বাদী আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান জানান, ইতোপূর্বে ডালিম হোসেন ও তার অন্যান্য দুই ভাই নিজেরা ভূমিহীন সেজে মিথ্যা তথ্য দিয়ে ও আশ্রমের জমি লিজ নিয়েছিলেন। এক পর্যায়ে আশ্রমের জমি দখলের ভয় দেখিয়ে ডালিম হোসেন ইদ্রীস আলীর নিকট থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। এখন ছয় লাখের দাবিতে গাছ কাটা শুরু করেছে। অথচ, গত ২০ বছর ধরে আশ্রম দখলে আধ্যাত্মিক সাধকের। তিনি বীর মুক্তিযোদ্ধা ও প্রকৃত ভূমিহীন। তিনি তার দখলে থাকা আশ্রমের জমিটি নিজের আনুকুলে লীজের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে রেখেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

৪৬ মিনিট আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

৪৬ মিনিট আগে
হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

৫০ মিনিট আগে
আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

১ ঘন্টা আগে
১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১ ঘন্টা আগে
আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৬ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৭ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৭ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৮ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৮ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।