লগইন
ভারতের বিরুদ্ধে ভয়াবহ কৌশল নিচ্ছে চীন-পাকিস্তান সেনাবাহিনী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভারতের বিরুদ্ধে ভয়াবহ কৌশল নিচ্ছে চীন-পাকিস্তান সেনাবাহিনী

ভারতকে রুখতে ভয়াবহ কৌশল নিচ্ছে চীন-পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান ও চীন তাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরো সম্প্রসারণ করার প্রেক্ষাপটে একটি যৌথ সামরিক গঠনের লক্ষ্যে কাজ করছে বলে আভাস পাওয়া গেছে।

পাকিস্তান ও চীন  দুই দেশের সঙ্গে সীমান্তে বিরোধ রয়েছে ভারতের। পাকিস্তান নৌবাহিনীর জন্য একটি টাইপ-০৫৪এ/পি ফ্রিগেট পানিতে ভাসিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ব হুদং ঝংহুয়া শিপইয়ার্ড কোম্পানি লি.। সাংহাইভিত্তিক এই কোম্পানি পাকিস্তানের জন্য আরো তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করছে।

আগামী কয়েক মাসের মধ্যে এগুলো পাকিস্তান হাতে পাবে। ইসলামাবাদে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন সফরকালে পাকিস্তান সেনা, নৌ ও বিমানবাহিনীকে আরো সামরিক হার্ডওয়্যার সরবরাহের প্রতিশ্রুতি দিতে পারে বেইজিং।

এটা হবে করোনা মহামারি শুরু হওয়ার পর কোন বন্ধু রাষ্ট্রে তার দ্বিতীয় সফর। গত জানুয়ারিতে মিয়ানমার সফর করেন শি। চীন ও পাকিস্তান একটি যৌথ সামরিক কমিশন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করছে।

এতে পাকিস্তান সেনাবাহিনী ও চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সহযোগিতা আরো জোরদার হবে। সম্প্রতি চীনে দ্বিপাক্ষিক কৌশলগত সংলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে স্বাগত জানান তার প্রতিপক্ষ ওয়াং ইয়ি।

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ছিলো মূলত চীনা প্রেসিডেন্টের পাকিস্তান সফরের আয়োজন সুসম্পন্ন করতে। জানা গেছে, চীনা প্রেসিডেন্টের ইসলামবাদ সফরকালে প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার সঙ্গে তার যে বৈঠক হবে তার একটি ফলাফল হতে পারে যৌথ সামরিক কমিশন।

তবে চীন বা পাকিস্তান এখনো সফর সম্পর্কে কিছু বলেনি। চীন ও পাকিস্তানের সামরিক সহযোগিতার উপর তীক্ষ্ণ নজর রাখছে নয়া দিল্লী। একটি সূত্র বলে, ভারতের সামরিক পরিকল্পনাবিদদের জন্য দুই ফ্রন্টে সামরিক সংঘাতের সম্ভাবনা একটি ফ্যাক্টর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১০ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৩ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৪ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৫ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৬ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।