লগইন
বঙ্গপবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমডাঙ্গায় কম্বল বিতরণ করলেন দিলিপ কুমার আগরওয়ালা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জানুয়ারী, ২০২৩ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
বঙ্গপবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমডাঙ্গায় কম্বল বিতরণ করলেন দিলিপ কুমার আগরওয়ালা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন, ডাউকী ইউনিয়ন, বেলগাছী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় কম্বল বিতরণ করেন ডায়মন্ড ওয়াল্ডের স্বত্বাধিকারী দিলিপ কুমার আগরওয়ালা।
দুপুরে ডাউকী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও জেহালায় স্বেচ্ছাসেবক লীগের তত্বাবধানে ও বিকেলে আলমডাঙ্গা শহরে তাঁরাদেবী ফাউন্ডেশনের তত্বাবধানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।


কম্বল বিতরণ করার মধ্যদিয়ে শীতার্তদের মাঝে দিনভর উষ্ণতা ছড়ালেন ডায়মন্ড ওয়াল্ডের স্বত্বাধিকারী সিআইপি দিলিপ কুমার আগরওয়ালা। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং মায়ের নামে প্রতিষ্ঠিত তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।


বিশিষ্ট সমাজকর্মী প্রকৌশলী আবু হাসান মুন্সীর সভাপতিত্বে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি ও কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জানিফ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, পৌর সভাপতি মিলন হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সজল আহমেদ। আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাতের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রাজু আহমেদ, জেহালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিদুল, সম্পাদক জসিম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আশাদুল হক, উৎপল, লাল, রিজভী, সাজিদ হাসান রোমিও, ইমরান, আলীম প্রমুখ।


তাঁরাদেবী ফাউন্ডেশনের মীর শফিকুল ইসলামের সভাপতিত্বে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক কমিশনার সিরাজুল ইসলাম, সহসভাপতি রহমান মুকুল, তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, বিশিষ্ঠ ব্যবসায়ী বিজেস কুমার রামেকা, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি ও কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জানিফ। আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন রোকনুজ্জামান লিটু, তারা মিয়া, শেখ শফিউল্লাহ মহন, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম শিলন, আক্কাচ আলী প্রমুখ।


এ সময় দিলিপ কুমার আগরওয়ালা বলেন, চুয়াডাঙ্গা -আলমডাঙ্গা এলাকার জলবায়ু চরম ভাবাপন্ন হয়ে উঠেছে। গরমের সময় প্রচন্ড গরম ও শীতের সময় অত্যন্ত ঠান্ডা পড়ে। বিশেষ করে শীতকালে শ্রমজীবী দরিদ্র মানুষরা খুব অসহায় হয়ে পড়েন। শীতবস্ত্র ক্রয়ের ক্ষমতা তাদের নাই। সমাজে আমরা যারা আর্থিকভাবে সচছ্বল, তাদের উচিত দরিদ্রদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশে সুষম উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের অনগ্রসর জনগোষ্ঠীকে তুলে আনার দায়িত্ব নিতে হবে।


এরপর তিনি স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মিদের সাথে নিয়ে জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ ফুটবলমাঠে জেলাহা ইউনিয়ন এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।