লগইন
পারিবারিক কবরস্থানে শায়িত হলেন হারদী ইউপির সাবেক চেয়ারম্যান বাবলু খান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
পারিবারিক কবরস্থানে শায়িত হলেন হারদী ইউপির সাবেক চেয়ারম্যান বাবলু খান


আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান হারদী গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান শফিউজ্জামান বাবলু খানের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। গতকাল শনিবার জানাযা শেষে বাদ আছর মরহুমের লাশ দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার আহসান উল্লাহ মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৭ জানুয়ারি সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ ছেলে, ভাই-বোন ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুমের জানাযায় উল্লেখযোগ্য মানুষের সমাগম ঘটে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বিএনপি নেতা আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নূরুল ইসলাম প্রমুখ।


প্রসঙ্গত, প্রয়াত শফিউজ্জামান খান বাবলু ১৯৭৭ সালে হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা প্রয়াত আনিসুজ্জামান খানের জ্যৈষ্ঠ সন্তান। প্রয়াত আনিসুজ্জামান খান নিজে ২২ বিঘা জমি দান করে সেই জমিতে ওই উপজেলা স্বাস্থ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন।


মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন বড় ছেলে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ি জামান মোহাম্মদ বুরজান খান বিলাস ও ছোট ছেলে মেজর (অবঃ) মোহাম্মদ বাহাদুর খান লেলিন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৫৯ মিনিট আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

২ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৫ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৬ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৭ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৭ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৮ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।