লগইন
নির্মাণ শ্রমিক তসবিরের মারা যাওয়ার ঘটনায় সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
নির্মাণ শ্রমিক তসবিরের মারা যাওয়ার ঘটনায় সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর আহত নির্মাণ শ্রমিক তসবিরের চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের উসমান গনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি গত ৬ অক্টোবর চুয়াডাঙ্গার বিভিন্ন পত্রিকায় মনোয়ারুল হোসেন টুটুলের করা সংবাদ সম্মেলনের বিষয়বস্তুকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।


এ ব্যাপারে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন যে, ভুয়া দলিল দেখিয়ে আমার পৈত্রিক জমি মনোয়ারুল হোসেন টুটুল তার দুই ভাই ও ভাড়াটিয়া গুন্ডা নিয়ে দখল করতে যান। আমরা বাঁধা দিলে আমাদের ওপর সশস্ত্র হামলা চালায়। মনোয়ারুল হোসেন টুটুলের নেতৃত্বে ভাড়াটিয়া গুন্ডা আমিন ও তসবিরকে নিয়ে হামলা করে আমাদের জমিতে ইটের প্রাচীর শুরু করে।

ভাড়াটিয়া গুন্ডাদের রামদায়ের হামলায় আমি ও আমার বড় ভাই মহিউদ্দিন রক্তাক্ত জখম হই। আমরা প্রথমে আলমডাঙ্গা ফাতেমা টাওয়ার হাসপাতালে ভর্তি হতে আসি। ফাতেমা টাওয়ারেও টুটুলের গুন্ডারা আমাদের ওপর দ্বিতীয়বার হামলা করে। এরপর আমরা স্টেশনরোডের ডক্টরস কেয়ার এন্ড স্পেশালাইজড হসপিটালে যাই। টুটুলের সন্ত্রাসীদের একের পর এক আক্রমনে চিকিৎসা না পেয়ে আমাদের অবস্থার আরও অবনতি হয়। উপায়ান্তর না পেয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হই।


অথচ, মনোয়ারুল হোসেন টুটুল ১১ আগস্ট আমাদের আঘাতে তসবিরের মৃত্যু হয়েছে বলে ৬ অক্টোবর সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। উসমান গনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোয়ারুল হোসেন টুটুলের সব সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

২৫ মিনিট আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

২৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

১ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

১ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

২ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

২ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৩ ঘন্টা আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক‌কে পুলি‌শে দিল এলাকাব‌াসি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক‌কে পুলি‌শে দিল এলাকাব‌াসি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।