লগইন
নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুন, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন ২০২৫ খ্রি. বৃহস্পতিবার বাদ আসর আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে 'মাদকের অভিশাপ ও মুক্তির উপায়' শিরোনামে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জনাব কাজল আহমেদের উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন, শায়খ ইমদাদুল হক, তামিম হুসাইন ডালিম, মুহাম্মদ আব্দুল্লাহ, ইলিয়াস আব্দুল্লাহ, তামজিদ হাসান আবির ও তাওহিদুজ্জামান রাব্বি। বক্তারা সেমিনারে মাদকের পরিচয়, মাদকাসক্তির ভয়াবহতা ও মাদকমুক্ত সমাজ গড়ার কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করেন। সেমিনারে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহমুদুল্লাহ আল-মুসাফির।

এ সময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন এম. কানজুল আরেফিন, শারজিল হাসান, বেলায়েত হোসেন বিপু ও আজমাইন আদিল প্রমুখ।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ ৭ ডিসেম্বর ১৯৮৭ তারিখে সিদ্ধান্ত নেয় যে প্রতিবছর ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস (মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস) পালন করা হবে। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমস (ইউএনওডিসি) জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় অবৈধ মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেয়।

আমরা বিশ্বাস করি, মাদকের কোনো বৈধ ব্যবহার নেই। মাদককে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। আর তা একমাত্র আসমানি পদ্ধতি ব্যবহারের মাধ্যমেই সম্ভব। অন্য কোনোভাবে নয়। যা পৃথিবীর বিভিন্ন দেশ বারবার প্রমাণ করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

৫০ মিনিট আগে
পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

কোন ধরনের সম্পদ দেখাতে হবে এবং কখন?

৫১ মিনিট আগে
কোন ধরনের সম্পদ দেখাতে হবে এবং কখন?

বিজিএমইএ সভাপতি

২ ঘন্টা আগে
বিজিএমইএ সভাপতি

সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

২ ঘন্টা আগে
সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

৩ ঘন্টা আগে
এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

৪ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

৪ ঘন্টা আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

৫ ঘন্টা আগে
ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।