সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নান্দবার ও আন্দিপুর গ্রামে সাইক্লোনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান
আলমডাঙ্গা উপজেলার নান্দবার ও আন্দিপুর গ্রামে সম্প্রতি সাইক্লোনে ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। গতকাল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এ অর্থ তিনি ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন।
দুই গ্রামের অধিক ক্ষতিগ্রস্থ ১৯ পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। তাছাড়া, ক্ষতিগ্রস্থ আরও ৩৫টি পরিবারকেও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের, ও চিতলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য: গত ২৭ মে এক মিনিটের ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয় দুটি গ্রাম। আলমডাঙ্গা উপজেলার আইন্দিপুর ও নান্দবার গ্রামে ২ মে বৃহস্পতিবার ভোরে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে শতাধিক ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
অবৈধ কোমর-বাঁধ অপসারণ ও ধ্বংস
৩ ঘন্টা আগে
১১ দলীয় জোটের ‘লংমার্চ’ আসলে ‘গাড়িমার্চ’
৪ ঘন্টা আগে
প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক
১৮ ঘন্টা আগে