সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ
মেহেরপুর প্রতিনিধি \ মোমবাতি প্রজ্জ্বলন করে ধর্ষণের বিরুদ্ধে মেহেরপুরে মানববন্ধন ও মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে মেহেরপুর পৌরসভা পর্যন্ত র্যালি করে অংকুর সংগঠনের নেতৃত্বে মেহেরপুরের বিভিন্ন সংগঠনের সদস্যরা এই মানববন্ধন ও মৌন প্রতিবাদে অংশগ্রহণ করে।
সারাদেশে নির্যাতন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করেন তারা। এই সময় মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি এসএম মেহেরাব হোসেন অপি, জাগো মেহেরপুরের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম , অংকুর সংগঠনের সভাপতি নাসিম রানা বাঁধন, সাংগঠনিক সম্পাদক হিমেল বিশ্বাস, সদস্য নির্ঝরা মহতী, আনিকা আক্তার সহ বিভিন্ন সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৫ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১৭ ঘন্টা আগে