লগইন
ধর্ষণের প্রতিবাদে আলমডাঙ্গায় মানববন্ধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ধর্ষণের প্রতিবাদে আলমডাঙ্গায় মানববন্ধন


নারীর প্রতি চলমান সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আলমডাঙ্গায় প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পাবলিক ইউনিভার্সিটি অব স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাঙ্গা ওই কর্মসূচির আয়োজন করে। গতকাল ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শহরের হাইরোডের আলিফ উদ্দীন মোড় ও শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।


নারীর প্রতি সহিংসা, নির্যাতন ও ধর্ষণ বিরোধী নানা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়াও এ মানববন্ধন কর্মসূচিতে শহরের অনেকে স্বতস্ফুর্তভাবে যোগ দেন।


এ সময় বক্তারা বলেন, নোয়াখালীতে গৃহবধূকে শ্লীলতাহানির ন্যক্কারজনক ঘটনা, সিলেট ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নারীদের ওপর সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন পরিবর্তন করে মৃত্যুদ- করতে হবে।


আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহমেদ ডন বলেন, ধর্ষণের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদ- কার্যকর করতে হবে। এটা সম্ভব হলেএ ধরণের অরাজকতা নির্মূল করা সম্ভব হবে।


মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ তমাল রোমান বলেন, দ্রুত বিচার কার্যকর হয়নি বলে যৌন হয়রানির মতো অপরাধগুলো বেড়েই চলেছে। কাজেই, এসব ঘটনার দ্রুত বিচার কার্যকর করতে হবে।


এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নূরুল ইসলাম দীপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অয়ন, ইসলামিক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থি সাইফুল ইসলাম শাফি,সাব্বির আহমেদ, সজল আহমেদ টগর, সুমাইয়া তাবাচ্ছুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থি নাহিদ রোমান তমাল, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শমিক সাহা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১০ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১১ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১২ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

১৫ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

১৫ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

১৭ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।