লগইন
দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত হওয়ার ১৫দিন পর তার লাশ ফেরত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত হওয়ার ১৫দিন পর তার লাশ ফেরত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূখন্ডে বিএসএফ’র গুলিতে আবুল কাশেম (৩৫) নামে বাংলাদেশী এক চোরাকারবারী নিহত হওয়ার ১৫দিন পর তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের লাশ ফেরত দেওয়া হয়। চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমের নিহত বাংলাদেশীর লাশ ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনস্থ জলঙ্গী বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং।

এসময় একই ক্যাম্পের ইন্সপেক্টর সন্তোষ কুমার ও জলঙ্গী থানা পুলিশের পক্ষে এসআই খুরশিদ আলম উপস্থিত ছিলেন। বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) নিশিকান্ত ও রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল। পরে নিহত আবুল কাশেমের পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই মিঠু লাশ বুঝে নেন।

লাশ ফেরতের বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, গত ১৪ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে আবুল কাশেম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে। নিহতের শরীরে অসংখ্য ক্ষত চিহ্ন লক্ষ্য করা গছে। লাশ ফেরতের পর সন্ধ্যায় নিহতের দাফন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, ১৪ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ১৫৭/১৩(এস) সীমান্ত পিলারের নিকট ভারত ভূ-খন্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করলে জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় জলঙ্গী ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে শারীরিক নির্যাতন শেষে গুলি করে হত্যা করে। নিহত আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১১ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৪ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৫ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৬ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৭ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।