লগইন
দৃশ্যমান হচ্ছে আলমডাঙ্গা থানা পুলিশের কর্মতৎপরতা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দৃশ্যমান হচ্ছে আলমডাঙ্গা থানা পুলিশের কর্মতৎপরতা

দৃশ্যমান হচ্ছে আলমডাঙ্গা থানা পুলিশের কর্মতৎপরতা। নবাগত অফিসার ইনচার্জ যোগদানের পরপরই আলমডাঙ্গা থানা এলাকায় মাদকের অভিযান শুরু হয়েছে । ২০ অক্টোবর রবিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ ও ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে ।


জানা গেছে, ৫ আগস্টের পর থেকে আলমডাঙ্গা থানা পুলিশের কোন কর্মতৎপরতা ছিল না। পুলিশিং ছিল অথর্ব। এরই সুযোগে মাদকব্যবসীদের পোয়া বারো অবস্থা। থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদানের পর থেকে পুলিশের কর্মতৎপরতা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যার পর পৃথক অভিযান চালিয়ে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আলমডাঙ্গা থানার এসআই কাজী শামসুুল আলম ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম(৪৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তার নিকট থেকে ২শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ১৮ হাজার উদ্ধার করা হয়। অন্যদিকে, ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই গোলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আইলহাঁস ইউনিয়নের বলেশ্বপুর গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে হায়াত আলী(৫৩) কে র্গাঁজা বিক্রয়কালে আটক করেছে। আটককালে তার নিকট থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, মাদকের সাথে কোন আপোষ নেই। মাদক ব্যবসার সাথে যেই জড়িত থাক না কেন তাকে আইনে আওতায় নিয়ে আসা হবে। আলমডাঙ্গা থানা এলাকায় কোন মাদক কেনাবেচা চলবে না। মাদক সব ধরনের অপরাধের উৎস। মাদক নির্মুল হয়ে আলমডাঙ্গা থানা এলাকা থেকে অপরাধ কমে যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

২৬ মিনিট আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

২৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

১ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

১ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

২ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

২ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৩ ঘন্টা আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক‌কে পুলি‌শে দিল এলাকাব‌াসি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক‌কে পুলি‌শে দিল এলাকাব‌াসি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।