লগইন
ডাউকি ইউনিয়নে নির্বাচিত  চেয়ারম্যানের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীকে মেরে জখম : পুলিশের গাড়ি ভাংচুর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ডাউকি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীকে মেরে জখম : পুলিশের গাড়ি ভাংচুর

ডাউকী ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুসাইনের উপর নৃশংস হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে রাতে আলমডাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এ বিক্ষোভ সমাবেশের পালটা বিক্ষোভ করতে গেলে তরিকুল চেয়ারম্যানের লোকজনের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় তরিকুলের বিক্ষুব্ধ সমর্থকরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাংচুর করেছে।

বিক্ষোভের সামনে নাজমুলের মা


বিজয়ী চেয়ারম্যান তরিকুল ইসলাম পক্ষ বুধবার সন্ধ্যায় আতর্কিতে হামলা চালিয়ে নাজমুল হুসাইনকে পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে হারদী স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।


গ্রামসূত্রে জানা যায়, ডাউকী ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুসাইন বুধবার সন্ধ্যায় নিজ গ্রাম ডাউকী স্কুল মাঠে বসে ছিলেন। সে সময় নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান তরিকুল ইসলামের লোকজন আকস্মিক হামলা চালায়।

লাঠির আঘাতে নাজমুল রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে গ্রামবাসী প্রথমে হারদী স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। রাতেই নাজমুল হুসাইনকে হারদী স্বাস্থ কমপ্লেক্স থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।


নিরীহ ছেলে হিসেবে পরিচিত নাজমুল হুসাইনকে নির্বাচনোত্তর মেরে রক্তাক্ত জখম করার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে ডাউকী গ্রামবাসী। আহত নাজমুল হুসাইনের মাকে সামনে নিয়ে গ্রামবাসীরা এবং উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগের নেতারা আলমডাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বক্তারা নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী তরিকুল ইসলামের দ্রæত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।


এদিকে, নাজমুল হুসাইনের সমর্থকদের বিক্ষোভ মিছিল করার সংবাদ পেয়ে তরিকুল ইসলামের লোকজন শহরে পালটা বিক্ষোভ করার প্রস্তুতি নেয়। তারা হাউসপুর এলাকায় অবস্থান নেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বিক্ষোভ মিছিল করতে বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে তরিকুল পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা এস আই শরিয়ত উল্লাহ ও এএসআই শরিফুলের দুটি পালসার মোটরসাইকেল ভেংগে দেয়। পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।

পুলিশের মোটরসাইকেল ভাংচুর


এলাকাসূত্রে জানা গেছে, এ হামলা ঘটনার পূর্বে দুপুরে স্কুল ছুটির সময় ডাউকী গ্রামের সাজেদুর রহমান রকির বোনকে একই গ্রামের হাঁসান উত্যক্ত করে। এ কথা জানার পর রকি হাসানকে কিল থাপ্পুড় মারে। মার খেয়ে হাসান তরিকুল ইসলামকে জানান যে, নৌকার ভোট করে আমরা কেন মার খেলাম? এ মারের ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন। এ দাবির পরিপ্রেক্ষিতে নাজমুল হুসাইনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, কর্তব্যরত পুলিশের উপর তরিকুল চেয়ারম্যান পক্ষ হামলা চালায়। তারা পুলিশের দুটি মোটরসাইকেল ও দুটি পাবলিকের মোটরসাইকেল ভাংচুর করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১৫ মিনিট আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১৬ মিনিট আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৩ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৪ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৪ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।