লগইন
জীবননগরে স্বামী-স্ত্রীকে তুচ্ছ ঘটনার জেরধরে কুপিয়ে জখম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জীবননগরে স্বামী-স্ত্রীকে তুচ্ছ ঘটনার জেরধরে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগর পৌর ১নং ওয়ার্ডের সুবলপুর গ্রামে গরুর মাংস বিক্রি নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গরু ব্যবসায়ী ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।এলাকাবাসী সুত্রে জানা গেছে, ২৯ আগস্ট (শনিবার) সকাল ৯ টার দিকে গরুর মাংস বিক্রিকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরধরে গরু ব্যবসায়ী আওয়াল (৩০) এর সাথে  একই গ্রামের বাবুর আলীর ছেলে খলিলুর রহমান (৪৬) এর  বিরোধ সৃষ্টি হয়।

এতে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আওয়ালকে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারে খলিল । এমতাবস্থায় আওয়ালের চিৎকারে স্ত্রী নাসরিন (২৩) ঘটনাস্থলে এসে তার  স্বামীকে বাঁচানোর জন্য বাধা প্রদান করে। এসময় খলিলের সহযোগী সবুজ তার হাতে থাকা হাসুয়া দিয়ে আওয়ালের স্ত্রীর বাম হাতের  বাহু ও কব্জিতে কোপ মারে এতে সে মারাত্মক জখম হয়। তাদের আর্তচিৎকারে সেখানে সুবলপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মঞ্জুর  হামিদুরের ছেলে লাল্টু মৃত মসলেমের ছেলে মানিক হামলাকারীদের  ধাওয়া দিলে হামলাকারী দুজন পালিয়ে যায়। এমতাবস্থায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ মেহবুবা এর সাথে কথা বলে জানা গেছে ধারালো অস্ত্রের আঘাতে অনেকটা ক্ষতের সৃষ্টি হয়েছে। তবেতাদের অবস্থা এখন শঙ্কামুক্ত। 

 এ বিষয়ে জীবননগর পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আপিল মাহমুদ জানান ঘটনাটি খুবই দুঃখজনক। হামলার ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে  তুচ্ছ ঘটনার জের ধরে এমন ঘটনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আহত আওয়ালের মামা আঃ মালেক  বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা করেছে বলে জানতে পেরেছি। তবে আমি মনে করি এরকম ঘটনা যেন ভবিষ্যতে দ্বিতীয়বার না ঘটে এজন্য আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি। 

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান ঘটনার এ বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে হামলাকারীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

৪ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৫ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

৫ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

৬ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৯ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৯ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

১১ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।