সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ইঞ্জিনের শরিফ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ উদ্দিন আলমডাঙ্গা পৌর শহরের কলেজপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি পেশায় একজন কসাই ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রেল লাইনের উপর দিয়ে হাটছিলেন শরিফ উদ্দিন। এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ইঞ্জিন পাবনা জেলার ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। ট্রেনের ইঞ্জিনটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ এবং আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৭ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৮ ঘন্টা আগে