ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
গাংনীতে ফেন্সিডিল সহ একজন আটক
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ রায়হান(২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলের দিকে উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রায়হান ভবানীপুর পশ্চিম পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ওসি জুলফিকার আলীর নেতৃত্বে সংগীয় আইটি বিশেষজ্ঞ এসআই সুলতান মাহমুদ, হাবিবুর রহমান,এএসআই আহসান হাবীব, হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স ভবানীপুর গ্রামে অভিযান চালান।
এ সময় রায়হানকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গাংনী থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা
৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
১৯ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
২৩ ঘন্টা আগে