সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে ইজিবাইক চালক নিখোঁজ
গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মতিয়ার রহমান (৫৫) নামের এক ইজিবাইক চালক নিখোঁজ রয়েছে। গতকাল ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে সে নিখোঁজ রয়েছে। মতিয়ার রহমান গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
নিখোঁজ মতিয়ার রহমানের ছেলে রনি হোসেন জানান,তার পিতা জীবন জীবিকার প্রয়োজনের প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সকালে ইজিবাইক নিয়ে নিজ বাড়ি থেকে গাংনীতে আসার পর তিনি আর বাড়িতে ফিরে আসেনি।
আত্বীয় স্বজন সহ বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোন খোঁজখবর পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় গাংনী থানায় একটি সাধারন ডায়েরি করেছেন যার নং ৬৮১ তাং ১৪-০৪-২০২১ ইং। জিডির বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, মতিয়ার রহমানের সন্ধানে কাজ করছে পুলিশ। মতিয়ার রহমানের সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৭৪৩-৬৯৬২৬৫ এই নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা
৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
১৮ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
২২ ঘন্টা আগে