লগইন
কুষ্টিয়া মিরপুর নতুন সুতাইলে চোর সন্দেহে  আলমডাঙ্গার জাহাঙ্গীরকে  পিটিয়ে হত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
কুষ্টিয়া মিরপুর নতুন সুতাইলে চোর সন্দেহে আলমডাঙ্গার জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নতুন সুতাইল গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে আলমডাঙ্গা জাহাঙ্গীর নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের মাঠ থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। 

নিহত জাহাঙ্গীর (২৭) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের মৃত মালেক শরিফের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নতুন সুতাইল এলাকার মৃত গঞ্জের আলীর পুত্র আমিরুলের বাড়িতে রাত অনুমান ২টার  সময় ২-৩ জনের একটি চোর চক্র চুরির উদ্দেশ্যে যায়। পরবর্তীতে স্থানীয়রা চোর চক্রকে ধাওয়া দিলে দুই জন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দেয় জনতা। গণপিটুনিতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার সকালে হালসা পুলিশ ফাঁড়িতে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মিরপুর থানা পুলিশ ও পুলিশ বূরো অব ইনভেস্টিগেশন পিবিআই লাশের পরিচয় শনাক্ত করে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে গিয়ে আমরা লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাত্রে সুতাইল চুরির উদ্দেশ্যে এসে জনতার গণপিটুনিতে ব্যক্তিটি নিহত হয়েছে। পুলিশ তার পরিচয় শনাক্ত করেছে।

তিনি আরও বলেন, নিহত জাহাঙ্গীরের পিসিপিআর যাচাই করে জানা যায়, তার নামে বিভিন্ন থানায় ছয়টি চুরির মামলা রয়েছে। ঘটনাটি নিয়ে মিরপুর থানা পুলিশ কাজ করছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

২৭ মিনিট আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

২৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

১ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

১ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

২ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

২ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৩ ঘন্টা আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক‌কে পুলি‌শে দিল এলাকাব‌াসি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক‌কে পুলি‌শে দিল এলাকাব‌াসি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।