লগইন
কালীগঞ্জে বিজয়ী প্রার্থীর ভাই ও বাবাকে পিটিয়ে জখম করল পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জে বিজয়ী প্রার্থীর ভাই ও বাবাকে পিটিয়ে জখম করল পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা পিটিয়ে জখম করেছে বিজয়ী প্রার্থী তার ভাই ও বাবাকে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কাষ্টাভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাতগাছিয়া গ্রামে।

আহত মেম্বার রাশেদুল ইসলাম একই ওয়ার্ডের তেতুলবাড়িয়া গ্রামের আতিয়ার শেখের ছেলে। ঘটনার সময় ওই ওয়ার্ডের বিজয়ী মেম্বার রাশেদুল ইসলাম নির্বাচনী ওয়ার্ডের সাতগাছিয়া গ্রামে মোঃ জুম্মন নামে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তার বাড়ি পাশে দাঁড়িয়ে অসুস্থ ব্যক্তির সাথে কথা বলছিলেন।

এ সময় পরাজিত মেম্বার মোঃ কোরবান আলীর সমর্থকরা তার উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো দায়ের কোপে রাশেদুলে ডান পা কেটে যায়। রাশেদুল ও অসুস্থ জম্মন দ্রæত একটি ঘরে আশ্রয় নেন। হামলাকারীরা রাশেদের সাথে থাকা ভাই রফিকুল ইসলাম, বাবা আতিয়ার রহমান ও প্রতিবেশি মোমিনুর রহমানকে পিটিয়ে জখম করে।

খবর পেয়ে বারোবাজার ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে রাতেই আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি দুইজন মেম্বার রাশেদ ও তার বাবা আতিয়ার হাসপাতালে ভর্তি রয়েছে।

আহত নবনির্বাচিত ইউপি মেম্বার রাশেদুল ইসলাম জানান, আমি বিগত সময়েও নির্বাচিত মেম্বার ছিলাম। ২৮ নভেম্বর ইউপি নির্বাচিনে জয়ী হওয়ার পরের দিন অসুস্থ কর্মীকে দেখতে গেলে পরাজিত মেম্বার প্রার্থী কোরবানের সমর্থকরা হত্যার উদ্দ্যেশে হামলা করে।

এ সময় কোন রকমে পাশের একটি ঘরে আশ্রয় নিলে সেখানে তারা হামলা করে ভাঙ্গচুর করে। বারোবাজার পুলিশ ফাড়ির আইসি মোকলেছুর রহমান জানান, রাতে সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌছে মেম্বারসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে যোগ করেন ফাড়ি ইনচার্জ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১৫ মিনিট আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১৫ মিনিট আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৩ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৪ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৪ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।