লগইন
কালীগঞ্জে প্রভাবশালী কর্তৃক রাস্তার সরকারি গাছ কেটে সাবাড়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জে প্রভাবশালী কর্তৃক রাস্তার সরকারি গাছ কেটে সাবাড়


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ডুমুরতলা গ্রামে রাস্তার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্রামের প্রভাবশালীরা এ গাছ কেটে বিক্রি করছে বলে অভিযোগ। সরেজমিন দেখা গেছে, শুক্রবার সকাল থেকে কয়েকজন শ্রমিক ডুমুরতলা গ্রামের একটি সড়কের কয়েকটি কড়াই গাছ ও তাল গাছ কাটছে।

এরমধ্যে দুইটি বড় তালগাছ কেটে ফেলে রাখা হয়েছে। দুইটি কড়াই গাছের ডাল-পালা কেটে রাখা হয়েছে। গাছগুলো সরকারি হলেও নিজেদের বলে দাবি করছেন ডুমুরতলা গ্রামের জিল্লুর রহমান। আর এই গাছ কাটার খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জানতে জিল্লুর রহমানের কাছে মোবাইল করা হলে তার স্ত্রী রোকেয়া খাতুন রিসিভ করে বলেন, গাছগুলো আমাদের।

এখন রাস্তার মধ্যে চলে গেছে। আমরা অনুমিতি নিয়ে গাছ কাটছি। কালীগঞ্জ থানার এসআই আবুল কাশেম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেছেন। গাছটি ব্যক্তিগত বা সরকারি কিনা সেটি মাপের পর জানা যাবে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।

সরকারি অনুমতি না পাওয়া পর্যন্ত গাছ না কাটার নির্দেশ দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, গাছ কাটার অভিযোগ পেয়ে নায়েবসহ পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। কাগজ-পত্র দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।