লগইন
কালীগঞ্জে ইরি বোরো ধানের বাম্পার ফলন, শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কালীগঞ্জে ইরি বোরো ধানের বাম্পার ফলন, শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ কালীগঞ্জে বিভিন্ন স্থানে ইরি বোরো চাষাবাদে বাম্পার ফলন হয়েছে বলেছে কৃষকরা বলেছেন। ইতিমধ্যেই অনেক স্থানে কৃষকেরা এ ধান কাটা ও মাড়াই শুরু করেছে। নতুন ধানের বাজার মূল্য এখন ভাল থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলায় কৃষকরা। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলাতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ১২ হাজার ৮’শ ৮৭ হেক্টর। সেখানে চাষ হয়েছে ১৩ হাজার ৭’শ ৫০ হেক্টর জমিতে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ৮’শ ৮৩ হেক্টোর জমিতে বেশি আবাদ হয়েছে। এ বছরে ধানে কোন পোকার আক্রমণ ছিলনা। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে বিভিন্ন স্থানে এ ইরি বোরো ধান চাষাবাদ করেছে কৃষকরা।

কালীগঞ্জ উপজেলাকে শয্যভান্ডার খ্যাত উপজেলার বিভিন্ন স্থানে এই ইরি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিনোতপুর গ্রামের চিত্ত রনজন বিশ্বাস বলেন,তিনি ৬ বিঘা জমিতে ধানের আবাদ করেছিল। ইতোমধ্যে মাঠের ধান কাটা ও মাড়াই শুরু করেছেন। অপর দিকে তেঘরিহুদা গ্রামের আলম মোল্লা এবার কৃষি অফিসের পরামর্শনিয়ে ছন্দ নামের নতুন জাতের ৫ বিঘা জমিতে ধান রোপন করেন। সেখানে তিনি ৪৬ শতক বিঘার জমিতে প্রতি বিঘায় ধান পাচ্ছেন ৫০ মন হারে। এ ছাড়া অনেক কৃষক শুভলতা ধান পাচ্ছেন বিঘা প্রতি ৩০ থেকে ৩৫ মন হাবে। স্থানীয়রা কৃষকরা বলছেন, সার ও শ্রমিক মজুরীর দাম সে সময় কিছুটা কম থাকায় এ ধানের চাষাবাদ এবার অনেকটা বেশি হয়েছে।

এখনও পুরোদমে ধান কাটা শুরু না হলেও এ নতুন ধান স্থানীয় হাট বাজারে প্রতিমন গড়ে এখন ১ হাজার টাকা থেকে ১১’শ টাকায় বিক্রি হচ্ছে। এতে এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটেছে।কালীগঞ্জ উপজেলায় প্রায় প্রতিটি গ্রামের কৃষকেরা চলতি মৌসুমে বোরো ধানের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা নিজেরা পরিশ্রম করে ধানের আবাদ করেন। এ কারণে তাঁদের খরচ কম হয়। এতে তাঁদের লাভ বেশি হয়। কৃষকেরা বছরের খোরাক নিশ্চিত করতে অন্যান্য ফসলের পাশাপাশি বোরো ধানের আবাদের দিকে ঝুঁকে পড়েন। তবে পরিবারের সদস্যরা অন্য কাজের পাশাপাশি ধান চাষে সহযোগিতা করলে নিশ্চিত লাভবান হওয়া যায়। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন, বোরো ধান আবাদে কৃষক সচেতন হলে কম খরচে বিষমুক্ত অধিক ফলন পাওয়া সম্ভব।

কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হবার কারণে চলতি বছর ইরি বোরো ধানের ফলন ভালো হয়েছে। কৃষকেরা লাভবান হয়েছেন। কালবৈশাখী ঝড়ো বাতাসে কালীগঞ্জ উপজেলায় প্রায় ১০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এসব ধানে সবই চিটা হয়ে শুকিয়ে লাল হয়ে যাবার কারণে অনেক কৃষক বড় ধরনের ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হলেও বাজার মূল্য ভালো থাকলে তা পুষিয়ে আসবে বলে মনে করছে কৃষকরা। এদিকে কৃষকরা বলছেন বর্তমানে ধান কাঁটার লোকজন পায়া যাচ্ছে খুব কম। যে কারণে ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে বেশ সমস্যা হচ্ছে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহায়মেন আক্তার বলেন, উপজেলায় গত বছরের চেয়ে এবার ইরি বোরো ধান চাষাবাদ লক্ষমাত্রার চেয়ে বেশি রোপন হয়েছে। আবহাওয়া অনূকুলে থাকায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। কালবৈশাখী ঝড়ের আশংকায় কৃষকদের ৮০% পাকা ধান কাঁটার পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি উল্লে করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৪৯ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪৯ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।