লগইন
উপজেলা প্রশাসনের সাথে পৌর প্রশাসনের বৈঠকঃ  টোল  আদায় আপাতত বন্ধ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

উপজেলা প্রশাসনের সাথে পৌর প্রশাসনের বৈঠকঃ টোল আদায় আপাতত বন্ধ


আলমডাঙ্গা পৌর এলাকায় ভ্যান-পাখিভ্যান, নসিমন-করিমন চালকদের নিকট থেকে পৌরসভার পক্ষ থেকে অর্থ আদায় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সাথে পৌরসভার ওই মতবিনিময় সভায় পৌরসভার পক্ষ থেকে আপাতত কোন অর্থ আদায় করা হবে না মর্মে সিদ্ধান্ত হয়েছে। আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের ভ্যান-পাখিভ্যান, আলমসাধু, অটো পৌর এলাকায় ঢুকলে চালকদের নিকট থেকে কর আদায় করা হচ্ছে। পাখিভ্যান- নসিমন-করিমন চালকদের নিকট থেকে অর্থ আদায় বন্ধের দাবি করে আসছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। তারই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর আহ্বানে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।


গতকাল ১৯ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর অফিসকক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন - উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌরসভার মেয়র হাসান কাদির গনু,ওসি তদন্ত মাসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আমিরুল ইসলাম মন্টু, পৌর কমিশনার সদর উদ্দিন ভোলা, কাজী আলী আসগার সাচ্চু, ফারুক হোসেন, আব্দুল গাফ্ফার, পৌর সচিব রাকিবুল ইসলাম,লাইসেন্স পরিদর্শক আনিছুর রহমান প্রমুখ।


সভায় মতদ্বৈততার সৃষ্টি হলে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসককে ফোন করে অভিমত জানতে চান। জেলা প্রশাসক জানান, মাননীয় হাইকোটের নিশেধাজ্ঞা থাকায় আমরা কোন মতামত দিতে পারব না। তবে স্থানীয় সরকার প্রশাসনের যদি কোন কাগজ থাকে বা আইনে কাভার করে তাহলে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে।


আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু জানান, আলোচনা ফলপ্রসু না হওয়ায় আপাতত পৌর কর আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পৌর পরিষদে আলোচনা সাপেক্ষে পরবর্তিতে এ বিষয়ে স্থায়ি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানান, পাখিভ্যান, নসিমন-করিমন, লাটাহাম্বার ও অটো চালকের নিকট থেকে টাকা আদায় বন্ধ করতে উপজেলা চেয়ারম্যান ও আমিসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পৌর মেয়রকে বলেছি। তিনি পৌর পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে চেয়েছেন। তবে পাখিভ্যান চালকদের নিকট থেকে অর্থ আদায় করা হবে না বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পৌরসভা কর্তৃক বাৎসরিক ফি নেওয়া যেতে পারে কি-না তা নিয়ে আলোচনা এগিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

২ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৩ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

৩ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

৪ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

৫ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৭ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৯ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।