লগইন
উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ

আন্তর্জাতিক ডেস্ক। উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ। ঢাকায় উজবেক কূটনৈতিক মিশন খুলতে রাষ্ট্রপতির নির্দেশনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেরপুরের কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর আলম উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মিরজিয়ভের কাছে পরিচয় পত্র পেশ করেন। একই দিন উজবেকিস্তানে নিযুক্ত চেক প্রজাতন্ত্র, মিশর, জর্ডান, তুর্কি, ইউরোপিয়ান ইউনিয়ন ও রাশিয়ান রাষ্ট্রদূতগনও তাঁদের পরিচয়পত্র পেশ করেন।

করোনা পরিস্থিতির কারনে সীমিত পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সাথে আলাপকালে উজবেকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে তার ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং বাংলাদেশের গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, পাট, পাটজাত পণ্য, এবং লেদার সেক্টরে অভাবনীয় সাফল্যের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রদূত পর্যটন, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুটি বন্ধু প্রতিম দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস স্থাপন এবং ঢাকা- তাসখন্দ- ঢাকা সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন এবং আগামী ২৭ মে ২০২১ অনুষ্ঠিতব্য দু দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক ফরেন অফিস কনসালটেশন সভা ফলপ্রসূ করতে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন। এ প্রসঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রপতি এসময় সেখানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভকে ঢাকায় প্রাথমিকভাবে উজবেকিস্তানের একটি কনস্যুলেট খোলার জন্য এবং উভয় দেশের মধ্যে প্রথম এফ ও সি মিটিং ফলপ্রসূ করতে যথাযথ ব্যবস্থা নির্দেশনা প্রদান করেন।

সরাসরি বিমান চলাচলের বিষয়টি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও তিনি জানান। রাষ্ট্রপতির কার্যালয় পৌঁছালে রাষ্ট্রপতির গার্ডরেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে এবং রাষ্ট্রদূতকে তাঁর বাসভবন থেকে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত ৮ কিঃ মিঃ মোটরসোভাযাত্রা সহকারে আনা নেয়ার ব্যবস্থা করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৪৮ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪৯ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।