সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইউএনও দোহায় দিয়ে জিকে ক্যানেলের বনায়ন কর্মসূচির গাছ কেটে নেওয়ার অভিযোগ
আলমডাঙ্গার ঘোষবিলার গলাইদড়ি ব্রীজের নিকট জিকে ক্যানেলের বনায়ন কর্মসূচির ৮টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সদ্য আওয়ামীলীগে অনুপ্রবেশকারিসহ স্থানীয় কয়েক জনের বিরুদ্ধে অবৈধ এ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা এলাকার গলাইদড়ি ব্রিজের নিকটবর্তি জিকে ক্যানেলের পাড়ে বনবিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির ৮টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মধুপুরের আলিম, ঘোষবিলার বাক্কাসহ কয়েকজন ব্যক্তির নেতৃত্বে ৫টি শিশু ও ৩টি মহানিম গাছ গোড়া থেকে করাত দিয়ে কেটে নেওয়া হয়েছে।
এলাকার অনেকে জানান, উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে এমন গালগল্প ছড়িয়েছে গাছ কেটে নেওয়ার হোতারা এলাকায়। কোন রকম নিলাম কিংবা নিয়মনীতির তোয়াক্কা না করেই দিনদুপুরে এ বনায়ন কর্মসূচির গাছ কেটে নেওয়া হচ্ছে। সংবাদ পেয়ে জামজামি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গেলেও পরে তিনি ফিরে আসেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, এস আই ইউসুফ ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকে জানান যে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে। সে কারণে তিনি ফিরে আসেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানান, মৌখিক নির্দেশের কোন সুযোগ নেই। তিনি ঘটনাস্থলে সরেজমিন দেখতে যাবেন। তারপর ব্যবস্থা গ্রহণ করবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৪ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১৬ ঘন্টা আগে