লগইন
আলমডাঙ্গা  শহরের ফুটপথ ও সড়কে চলমান অবৈধ দখল এবং পার্কিং উচ্ছেদে পুলিশের অভিযান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ মার্চ, ২০২৫ | ০৬:০০ বিকাল ২০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা শহরের ফুটপথ ও সড়কে চলমান অবৈধ দখল এবং পার্কিং উচ্ছেদে পুলিশের অভিযান

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে থানা এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও শহরের ফুটপথ ও সড়কে চলমান অবৈধ দখল এবং পার্কিং উচ্ছেদ অভিযান করা হয়েছে। ৯ মার্চ রবিবার দুপুরে আলমডাঙ্গা থানা থেকে চারতলার মোড় হয়ে আনন্দধাম ব্রিজ, চারতলা থেকে লালব্রিজ, মাছ বাজার, মুরগি বাজারসহ শহরের গুরুত্বপূর্ন মোড়ে তিনি অভিযান চালান। পরে তিনি লালব্রিজ এলাকায় যানবহন চেকিং করেন।
অভিযানের খবর পেয়ে হাইরোডের ফুটপথ দখল করে ব্যবসা করা দোকানদাররা দ্রæত তাদের মালামাল সরিয়ে নেন। এ সময় ফুটপথে পার্ক করা মোটরসাইকেল গুলো সরিয়ে দেওয়া হয়। মাছ বাজার ও মুগরি বাজারে ফুটপথ দখল করা ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।


অভিযান পরিচালনার সময় থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আইনশৃঙ্খলার অবনতি ঘটবে এমন পরিস্থিতি কঠোর হাতে দমন করা হবে। যারা আইন হাতে তুলে নেবেন বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবেন, তারা যে দলেরই হোক কোন ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে। আমাদের প্রিয় আলমডাঙ্গা শহর সুন্দর ও স্বাভাবিক রাখতে, নিরাপদ রাখতে পুলিশকে সর্বাত্বক সহযোগিতা করতে সকলকে অনুরোধ করা হচ্ছে। একই সাথে শহরের সকল সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলমান থাকবে। এ ব্যাপারেও প্রশাসন কপঠোর ভূমিকায় অবতীর্ণ হবে।


পুলিশ পরির্দশক (অপঃ) আজগর আলী, এসআই (নিঃ) শেখ মোরশেদ আলী, কাজী সামসুল আলম, এসআই (নিঃ) তরিকুল ইসলাম, এসআই (নিঃ) সামসুর রহমান, এসআই (নিঃ) শীতল বিশ্বাস, এসআই হাবিবুর রহমান, এসআই কাজী শামসুল আলম, এসআই (নিঃ) কাজী বাবুল হোসেন, এসআই ওয়াহিদুল ইসলাম, এসআই হাসানুর রহমান, পিএসআই প্রনব কুমার পাল, পিএসআই (নিঃ) আলমগীর করিব, এএসআই সজল কান্তি হীরা, এএসআই (নিঃ) শরিফুল ইসলাম, এএসআই হাসান মাহমুদ, এএসআই নজরুল ইসলাম, এএসআই আসাদুল হক, এএসআই আমিনুর রহমান, এএসআই জামিল হাসান, এএসআই আনোয়ার হোসেন, এএসআই মেহেদী হাসান, এএসআই সোহেল রানা, এএসআই সাইদুর রহমান প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিজিএমইএ সভাপতি

৩ মিনিট আগে
বিজিএমইএ সভাপতি

সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

৩ মিনিট আগে
সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

১ ঘন্টা আগে
এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

২ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

২ ঘন্টা আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

৩ ঘন্টা আগে
ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

নাহিদ ইসলাম

৩ ঘন্টা আগে
নাহিদ ইসলাম

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

৪ ঘন্টা আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।