লগইন
আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকার বেশ কিছু পানিবন্দী পরিবার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৩১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভিডিও
আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকার বেশ কিছু পানিবন্দী পরিবার

পানিবন্দী হয়ে পড়েছেন আলমডাঙ্গার ওয়াপদা কলোনি চত্বরে বসবাসকারি ১০/১৫ পরিবারসহ পৌরসভাধীন স্টেশনপাড়া, গোবিন্দপুর মাঠপাড়া ও এক্সচেঞ্জপাড়ার মানুষ। গত কয়েক দিনের ভারি বর্ষণে পৌরবাসির এমন দুরাবস্থার সৃষ্টি হয়েছে। আলমডাঙ্গা পৌরসভা এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না উঠায় এ জনদুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে।

          জানা যায়, দেশের অনেক অঞ্চলেই বন্যা সমস্যা দেখা দিলেও আলমডাঙ্গাসহ বৃহত্তর কুষ্টিয়া ও ঝিনাদহ জেলার মানুষের নিকট বন্যা সমস্যা অজানা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত কয়েক দিনের ভারি বর্ষণে আলমডাঙ্গা পৌরসভা এলাকার ওয়াবদা চত্বর, স্টেশনপ[ড়া, গোবিন্দপুর মাঠপাড়া ও এক্সচেঞ্জপাড়ায় বহু বাড়িতে পানি ঢুকেছে। অনেকের বসতঘরের ভেতর হাঁটুপানি। বেশ কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলি।

          সরেজমিন ঘুরে দেখা গেছে, আলমডাঙ্গা ওয়াবদা চত্ত্বরে বসবাসকারি দিনমজুর স্বপন আলী ও আলম হোসেন। তাদের ঘরের মেঝেতে হাঁটুপানি। তারা জানান, গত কয়েক দিন নিজ বাড়িতে রান্না করা করা সম্ভব হয় নি। পরিচিতদের বাড়ি থেকে রান্না করে নিয়ে আনা হচ্ছে। ঘরের চৌকি উঁচু করে নিয়ে রাতে চৌকির উপর অবস্থান করলেও ঘুমাতে পারছেন না সাপের ভয়ে।

          একই এলাকার বিধবা নূর জাহান জানান, বাড়িঘরে পানি থৈ থৈ করছে। খড়িও ভেজা ছিল তাই গত কয়েক দিন বাড়িতে রান্না করা সম্ভব হয়নি। পরের বাড়ি চেয়েচিন্তে চলেছে। আজই প্রথম ঘরের দাওয়ায় ইট সাজিয়ে উঁচু করে চুলা তৈরি করেছেন।

          একই অবস্থা দিনমজুর আশাদুল হক, মহাবুল হক, আল্লাদী খাতুন, আরজিনা খাতুন ও নূরী খাতুনের। বেশ কয়েকদিন ধরেই তারা পানিবন্দী। ঘরের ভেতরে হাঁটুজল। সন্তান-সন্ততি নিয়ে তাদের কষ্টের সীমা নেই বলে জানান। আলমডাঙ্গা পৌরসভা এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না উঠায় এ জনদুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে।

          তবে, গতকাল থেকে পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতাগুলি অপসারণের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।    

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৩৭ মিনিট আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৪ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৫ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৬ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৭ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।