লগইন
আলমডাঙ্গা থেকে মোটরসাইকেল চোরচক্রের দু সদস্য গ্রেফতার: ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জানুয়ারী, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থেকে মোটরসাইকেল চোরচক্রের দু সদস্য গ্রেফতার: ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

চুয়াডাঙ্গায় চোরচক্রের দুজন আটক হয়েছে। এসময় তাদের দেওয়া তথ্যে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থেকে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের একজনকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আলমডাঙ্গা উপজেলার বকশীপুর গ্রামের মাঝেরপাড়ার রবিউল ইসলামের সাইফুল ইসলাম (২৬)-এর দেওয়া তথ্যে আন্ত:জেলা চোরচক্রের আরেক সদস্য একই গ্রামের স্কুলপাড়ার আব্দুল গনির ছেলে ইমরান হোসেন ইমনকে (২০) গ্রেফতার করে পুলিশ। এরপর এদের তথ্যে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান ও চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আলমডাঙ্গা থানাধীন বকশিপুর ক হাউসপুর এলাকা থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। উদ্ধার চারটি মোটরসাইকেল গুলোর মধ্যে ১৫০ সিসির ১টি পালসার, ১২৫ সিসির ১টি ডিসকভার, ১১০ সিসির ১ টি টিভিএস ও ৮০ সিসির ১টি ডায়াং মোটরসাইকেল।

এছাড়ার আলমডাঙ্গা বকসিপুর ও পৌর এলাকার বেশ কয়েকজন জড়িত আছে বলে জানা গেছে। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, চোরচক্রের সক্রিয় সদস্যসহ চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।