লগইন
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযানে নাশকতা, জুয়াড়ী, ছিচকে চোরসহ বিভিন্ন মামলার ১০জন গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযানে নাশকতা, জুয়াড়ী, ছিচকে চোরসহ বিভিন্ন মামলার ১০জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা, জুয়াড়ী, ছিচকে চোরসহ ১০জনকে গ্রেফতার করেছে। ৮ ও ৯ ফেব্রুয়ারী বুধ ও বৃহস্পতিবার দিনে ও রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের জাহাঙ্গীর আলম বাদলের বসতবাড়িতে নিয়মিত জুয়া খেলার আসর বসে। এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় এরশাদপুর চাষীপাড়ার মৃত হোসেন আলীর ছেলে জাহাঙ্গীর আলম বাদল(৩৮), একই গ্রামের মৃত আজাহার আলীর দুই ছেলে সেলিম(৩২) ও রুহুল আমীন(৪০), সাকের আলীর ছেলে মোহাম্মদ জাহিদ (২৮)কে গ্রেফতার করে নিয়ে আসে। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জমসহ নগদ ২৬শ টাকা উদ্ধার করে। পরে তাদেরকে সংশ্লিষ্ঠ মামলায় আদালতে প্রেরন করেছে।


এছাড়াও নাশকতা মামলার আসামী বেলগাছী গ্রামের মৃত রাইল উদ্দিনের ছেলে আসাবুল হক রাসেল(৪০), ও একই ইউনিয়নের ডামোস গ্রামের আব্দুল খলিলের ছেলে আব্দুল মান্নান(৪৫)কে গ্রেফতার করে।


আলমডাঙ্গা পৌর এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার আসামী চোর চক্রের সদস্য ময়নসিংহ জেলা ঈশ^রগঞ্জ থানার মাঝেরচর গ্রামের বাসিন্দা বর্তমানে পাবনা জেলার ঈশ^রদী পুলিশ লাইন মাঠের পাশের ভাড়াটিয়া মৃত আব্দুল মজিদেও ছেলে রাব্বি(২৪)কে আলমডাঙ্গা ষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ঠ মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।


এদিকে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে রেল ষ্টেশন এলাকা থেকে ৬শ টি এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। এসময় বুপ্রেনরফাইন ইনজেকশন বিক্রয় করতে আসা উপজেলার জগন্নাথপুর গ্রামের মাঠপাড়ার চেতন আলী মন্ডলের ছেলে সাফায়েত আলী (৪৬) ও দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার আহাম্মেদগর গ্রামের মোস্তফার ছেলে রনি বাবু (২৩)কে গ্রেফতার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


এদিকে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী গোবিন্দপুর পুরাতন বাসস্টান্ডপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে সাহাবুল হককে গ্রেফতার কওে আদালতে প্রেরন করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।