সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৬ বোতল রেকটিফায়েড স্পিরিটসহ ২জনক আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল রেকটিফায়েড স্পিরিটসহ ২জনকে আটক করেছে। ৭ ডিসেম্বর সন্ধ্যার পর বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের ইটভাটার নিকট থেকে তাদের দুজনকে আটক করে।
জানাগেছে, উপজেলার ফরিদপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে বশির আহম্মেদ(৪০) ও কালিদাসপুর ইউনিয়েেনর পাইকপাড়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে আহম্মদ আলী(৪৫)কে ৬ বোতল রেকটিফায়েড স্পিরিটসহ আটক করে। এলাকাসুত্রে জানাযায়, বমির আহম্মেদ ও আহম্মদ আলী আলমডাঙ্গা শহরের হোমিও প্যাথিক ওষুধের দোকান থেকে রেকটিফায়েড স্পিরিট কিনে গ্রাম এলাকায় খুচরা বিক্রয় করে।
৭ ডিসেম্বর সন্ধ্যার পর আলমডাঙ্গা থানার এসআই মিঠুন খান ও এএসআই মেহেদি গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ইটভাটার নিকট থেকে রেকটিফায়েড স্পিরিট বিক্রয় কালে তাদেরকে আটক করে। এবিষয়ে তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৭ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৮ ঘন্টা আগে