লগইন
আলমডাঙ্গায় ৫ গ্রামের প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন ফরিদপুর গ্রামের আকতারুল হক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ৫ গ্রামের প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন ফরিদপুর গ্রামের আকতারুল হক

আলমডাঙ্গায় ৫ গ্রামের প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন ফরিদপুর গ্রামের আকতারুল হক। ১৯ নভেম্বর শনিবার তাকে ৫ গ্রামের প্রধান মন্ডল ও মন্ডল অসোসিয়েশনের সভাপতি আনুষ্ঠানিকভাবে আকতারুল হককে মন্ডলী গামছার পাগড়ী পড়িয়ে এবং শপথ করিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেন। শপথ বাক্য পাঠ করান ব্যাংকার সিরাজুল ইসলাম।

ফরিদপুর গ্রামের আকতারুল হকের পিতা কালা চাঁদ আলী বেশ কিছুদিন আগে মৃত্যু বরণ করেন। পিতার কুলখানী অনুষ্ঠানে মন্ডলদের খানা দিয়ে ছেলে মন্ডলী গ্রহণ করেন।

ফরিদপুর গ্রামের মন্ডল প্রধান এমদাদুল হক ঝান্টুর সভাপতিত্বে এ মন্ডলী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল এ্যাসোসিয়েশন সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। এসময় তিনি বলেন, এখানে ৫ গ্রামের প্রধানসহ সব ধরনের মন্ডল আছেন। আপনারা চাইলে আপনাদের ৫টি গ্রামকে উপজেলার মধ্যে বাল্য বিয়ে, মাদক, দুর্নীতি ও অনিয়মমুক্ত গ্রাম গড়ে তুলতে পারেন। সামাজিক অনাচার ও দুর্নীতিতে প্রশ্রয় না দিলেই সমাজ সুন্দর হবে। কলুষমুক্ত হবে। নিজের স্বার্থ না দেখে সমাজের স্বার্থ, দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। তাহলে ব্যক্তি জীবনেও কল্যাণ হবে। সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে মন্ডলরা বড় ভূমিকা রাখতে পারে। সালিশ বৈঠকে নিরোপেক্ষ থাকলে মন্ডলদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আস্থা বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল এ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক রবিউল হক পকু, মন্ডল প্রধান ব্যাংকার সিরাজুল ইসলাম, ডা. সামসুজ্জোহা সাবু, আনোয়ার হোসেন সোনাহার, ফরিদপুর গ্রামের মন্ডল সিতাব আলী, রিকাত আলী।

ফরিদপুর গ্রামের মন্ডল প্রধান জগলুল আরেফিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, ডামোস গ্রামের নজরুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের ইদবার আলী, রোয়াকুলি গ্রামের রেজাউর রহিম, সেকেন্দার আলী, মন্ডল প্রধান আবুল কাসেম, মতিয়ার রহমান, মনোয়ার হোসেন, তুফান মন্ডল, বদর উদ্দিন, জীবন, মনিয়ার, মান্নান, রশিদুল, সাদেক আলী, রাজ্জাক, আজিজুল, শাহাদৎ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৪৮ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪৮ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।