সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ১০ লিটার চোলাই মদসহ জাহাপুরের খলিল উদ্দিন আটক
আলমডাঙ্গা ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ জাহাপুরের খলিল উদ্দিনকে আটক করেছে। ৬ ডিসেম্বর সোমবার রাতে ঘোলদাড়ি বাজার থেকে তাকে চোলাই মদসহ আটক করে।
জানাগেছে, উপজেলার জাহাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খলিল উদ্দিন(৩৫) দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছে। সে বিভিন্ন জায়গা থেকে চোলাই মদ ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রিয় করে।
সোমবার রাতে খলিল উদ্দিন চোলাই মদ নিয়ে নিজ গ্রামে যাওয়ার পথে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের এসআই সিদ্ধার্থ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে দুইটি বড় জার ও দুটি ছোট বোতল ভর্তি ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
পরে তাকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৭ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৮ ঘন্টা আগে