লগইন
আলমডাঙ্গায় সরকারি সেচ খালের মাটি কেটে নেওয়ার অপরাধে ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২৩ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় সরকারি সেচ খালের মাটি কেটে নেওয়ার অপরাধে ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা

আলমডাঙ্গায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের এস ১২ জি ইরিগেশন খালের মাটি কেটে নিজের ইটভাটায় নেওয়ার অপরাধে ইটভাটা মালিক ওয়াল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২ জানুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।


জানাগেছে, উপজেলার জামজামি এলাকার গলায়দড়ি ব্রীজের নিকট গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের এস ১২ জি ইরিগেশন খাল থেকে মাটি কেটে পার্শ্ববর্তী নিজের ইটভাটায় নিতেন ওয়াল হোসেন। গত কয়েক বছর ধরে তিনি অবৈধভাবে সরকারি ইরিগেশন খাল থেকে মাটি কেটে ইটভাটা চালিয়ে আসছিলেন।

২ জানুয়ারি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী খান মোহাম্মদ রাওহা উপসহকারি প্রকৌশলী আলমগীর হোসেনসহ এলাকায় সেচ প্রকল্প পরিদর্শন করতে গিয়ে সেচ খাল থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার দৃশ্য দেখতে পান। বিষয়টা তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটা মালিক ওয়াল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া খননকৃত স্থানে মাটি দ্বারা ভরাট করে দিবে মর্মে প্রতিশ্রুতি দেন ওয়াল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জামজামী ক্যাম্প পুলিশ, জামজামি ইউনিয়ন ভ‚মি সহকারীসহ স্থানীয় জনগণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৫৪ মিনিট আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

১ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

১ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

২ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৩ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।