লগইন
আলমডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসী যুবক নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জানুয়ারী, ২০২৩ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসী যুবক নিহত


সোহেল হুদা ও ইখলাছ উদ্দিন: হাতের মেহেদির টকটকে লাল রঙ এখনও ম্নান হয়নি মোটেও। বিয়ে হয়েছে মাত্র ১মাস। বর-কনে উভয়ের বাড়ি থেকে সবেমাত্র আত্মীয় স্বজন নিজেদের বাড়ি ফিরেছেন। বেশি ঘনিষ্ঠ দু'একজন আত্মীয় এখনও রয়ে গেছেন। বাড়ি থেকে বিয়ে উৎসবের আমেজ-গন্ধ পুরোপুরি উবে যায়নি।


এরই মাঝে দু'পরিবারের সকলের মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছে। নব বিবাহিত প্রবাসী যুবক আল মামুন (২৬) মুখোমুখি দুমোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন তিনি। মারাত্মক আহত হয়েছেন বিপরীত দিক থেকে ছুটে আসা আরেক মোটরসাইকেল চালক।


দুর্ঘটনার পর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আল মামুনকে মৃত ঘোষণা করেন।


চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা- হাটবোয়ালিয়া সড়কের দাসপাড়া নামক স্থানে ২৮ জানুয়ারি বিকেলে এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।


নিহত প্রবাসী যুবক আল মামুন উপজেলার কুলপালা গ্রামের মসলেম উদ্দীনের ছেলে। আরেক মোটরসাইকেল চালক আহত যুবকের নাম রাজিবুল ইসলাম। তিনি মিরপুর উপজেলার আসাননগর গ্রামের আব্দুল হালিমের ছেলে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার এক চোখ বের হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


আল মামুন দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। প্রায় দেড় মাস আগে তিনি দেশে আসেন। প্রায় গত ২২ ডিসেম্বর তিনি বিয়ে করেছেন একই জেলার ডিঙ্গেদহ বাজারে। জানাযা শেষে ২৯ জানুয়ারি সকালে লাশ গ্রামের গোরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে রাজি হয়নি। লাশের ময়নাতদন্ত করাতে অস্বীকৃতি জানিয়ে নিহতের মা লিখিতভাবে অনুরোধ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।