লগইন
আলমডাঙ্গায় মাস্ক পরিধান না করার অপরাধে ৮জনকে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাস্ক পরিধান না করার অপরাধে ৮জনকে জরিমানা

আলমডাঙ্গায় মাস্ক পরিধান না করে বাইরে ঘুরাফেরা করার অপরাধে  ৮জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ২৩ নভেম্বর বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। জানা যায়, শীতের প্রারম্ভেই করোনাভাইরাস সংক্রমণের ২য় ঢেউ আতঙ্ক শুরু হয়েছে। শীত পড়তে না পড়তেই  দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেতে শুরু করেছে। এরই মধ্যে প্রশাসনও আগাম ব্যবস্থা গ্রহণে তৎপরতা শুরু হয়েছে। বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইনে ব্যবস্থা নেওয়া হবে। সারাদেশের ন্যায় আলমডাঙ্গায়ও শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। ২৩ নভেম্বর সোমবার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে বাধ্যতামূলক মাস্ক পরিধানের ব্যাপারে সচেতনতা মুলক কার্যক্রম চালিয়েছেন। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর নেতৃত্বে শহরের আলিফ উদ্দিন মোড়ে, জুতা পট্টি, কাপড় পট্টি, মাংস বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জনকে জরিমানা করা হয়।  আর্থিক দন্ড প্রদানকারি  পথচারী ফরিদুপর গ্রামের সোহাগকে ৫শ টাকা, কুষ্টিয়া পাটিকাবাড়ির নাজমুলকে ৫শ টাকা, মাজিলার মহিবুলকে ৫শ টাকা, বেধবাড়িয়ার নিখিলকে ৩শ টাকা, চাপাইনবাবগঞ্জের হাবিবুর রহমানকে ৫শ টাকা, কেদারনগরের রিপন আলীকে ৫শ টাকা, বক্সিপুর গ্রামের মাংস ব্যবসায়ী আলমকে ৫শ টাকা ও আলামীন গার্মেন্টসে ১হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই হাসনাঈন। উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী বলেন, আলমডাঙ্গাবাসীর কল্যাণে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শহরে মাস্ক পরিধান না করলে কাউকে সেবা প্রদান করা যাবে না। মাস্ক পরিধান ব্যতিত গণপরিবহণে ভ্রমণের কোন সুযোগ নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য হুমকি দি‌লেন জামায়াত নেতা

১০ মিনিট আগে
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য  হুমকি দি‌লেন জামায়াত নেতা

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৪৩ মিনিট আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৪৩ মিনিট আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।