লগইন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৬ জনকে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৬ জনকে জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৌরসভা আইনে, সড়ক পরিবহণ আইনে ও মাস্ক পরিধান না করার অপরাধে ১৬ জনকে জরিমানা করেছেন। ২৩ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুর, আনন্দধাম,  পুরাতন বাজার, হাজীমোড়, পশুহাট এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে  পৌর এলাকার রাস্তার উপর নির্মাণাধীন বিল্ডিংয়ের মালামাল রাখার দায়ে, সড়কে অবৈধ যানবাহন দ্রুত গতিতে চালানো ও মাস্ক পরিধান না করার অপরাধে জরিমানা করেন। এসময় পৌর সভা আইনে বাদেমাজু গ্রামের নুর ইসলামের ছেলে সুমন আলীকে ৫শ টাকা, দোয়ারপাড়ার জয়নাল আবেদীনের ছেলে মনিকে ১ হাজার টাকা, মিয়াপাড়ার মহি উদ্দিনের ছেলে রিপন আলীকে ২ হাজার টাকা, আরএফএল কোম্পানীর ড্রাইভার নোয়াখালির মোয়াজ্জেম হোসেনকে ৫শ টাকা ও  পুরাতন বাজারের শহিদুলকে ১ হাজার টাকা এবং সড়ক পরিবহণ আইনে বাস্তপুরের মোর্তজার ছেলে আলিকে ১ হাজার টাকা ও দূর্গাপুরের আব্দুর রহমানের ছেলে লাল্টুকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়ার মাক্স পরিধান না করার অপরাধে কৃঞ্চপুরের বাবুকে ৩শ টাকা, নিমতলার সাইদুলকে ৫শ টাকা, কুষ্টিয়া দৌলতপুরের সোবহানকে ৫শ টাকা, ঝিনাইদহ মহেশপুরের মাজেদুলকে ৫শ টাকা, বলরামপুরের মাসুমকে ৫শ টাকা, পারকুলার জামিলকে ২শ টাকা,  কুষ্টিয়া সদর উপজেলার শংকরদিয়ার সিরাজুল ইসলামকে ৫শ টাকা, বাদেমাজু গ্রামের শুভকে ৫শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই জামাল উদ্দিন, আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সেপেক্টর মাহফুজুর রহমান রানা, লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান, সহকারী লাইসেন্স পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জুয়েলসহ পৌরসভার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১৩ মিনিট আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।