লগইন
আলমডাঙ্গায় বুদ্ধি প্রতিবন্ধি ভাইয়ের স্ত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বুদ্ধি প্রতিবন্ধি ভাইয়ের স্ত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

আলমডাঙ্গা শ্রীরামপুর গ্রামে বুদ্ধি প্রতিবন্ধি ভাইয়ের স্ত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। দীর্ঘ দিনধরে বুদ্ধি প্রতিবন্ধি ভাইয়ের স্ত্রীকে যৌন নির্যাতন করে আসছে তারই চাচাতো ভাই কারিবুল ইসলাম। গত দুদিন ধরে গ্রামের দোকানে দোকানে এ নিয়ে আলোচনা ও সমলোচনার ঝড় শুরু হয়েছে।


জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বুদ্ধি প্রতিবন্ধি রাশিদুল ইসলামের সাথে প্রায় ২ বছর আগে বিয়ে হয় মাজিলা গ্রামের মনিরা খাতুনের। বুদ্ধি প্রতিবন্ধি রাশিদুল সারা দিন আলমডাঙ্গা শহরে একটি হোটেলে কাজ করে। প্রতিদিন সকালে কাজে আসে আর সন্ধ্যার পর বাড়িতে যায় বুদ্ধি প্রতিবন্ধি রাশিদুল। বিয়ের পর থেকেই মাঝে মাঝে গ্রামের মৃত আজিজার শেখের ছেলে কারিবুল ইসলাম বুদ্ধি প্রতিবন্ধি ভাইয়ের স্ত্রীকে যৌন নির্যাতনে ইশিরা ইঙ্গিত করে আসছিল। বাড়ি ফাঁকা পেলেই কারিবুল বুদ্ধি প্রতিবন্ধি ভাইয়ের স্ত্রীকে বিভিন্ন ভাবে যৌন নির্যাতন করতো। কয়েকদিন আগে কারিবুলের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ওই বুদ্ধি প্রতিবন্ধি ভাইয়ের স্ত্রী তার বাড়ির মধ্যে গেলে তাকে জাপটে ধরে গোসলখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে কারিবুল। বুদ্ধি প্রতিবন্ধি রাশিদুলের স্ত্রী কয়েক মাসের অন্তসত্তা জেনেও তাকে জাপটে ধরে কারিবুল। এই ঘটনা গ্রামে জানাজানি হলে এলাকায় মুখরোচক সংবাদে পরিনত হয়।

বুদ্ধি প্রতিবন্ধি রাশিদুল ইসলাম জানান, বিয়ের কয়েক মাস পর আমার স্ত্রীর সাথে রাগারাগি হলে সে বাবার বাড়ি চলে যায়। পরে আমার চাচাতো ভাই কারিবুল আমার স্ত্রীকে আনতে যায়। আমার স্ত্রী আসার জন্য পাশের ঘরে সাঁজার সময় কারিবুল গিয়ে আমার স্ত্রীকে জড়িয়ে ধরে। এসময় আমার স্ত্রী বলে আমি অন্তসত্তা আমার সাথে এমন করছেন কেন। এছাড়া বেশ কয়েকবার আমার স্ত্রীকে সে এভাবে গায়ে হাত দিয়েছে।


অভিযুক্ত কারিবুলকে এঘটনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার ভাইয়ের স্ত্রী প্রায়ই ঘুম থেকে দেরি করে উঠে। যার কারণে আমার চাচী আমার কাছে বিষয়টি বললে আমি নিজে থেকে রাশিদুল ও তার স্ত্রী মনিরাকে আলাদা করে ভাত রান্না করে খেতে বলি। এর পর গত শনিবার আমার ভাইয়ের শাশ^ড়ি এসে গ্রামের মানুষের কাছে আমার নামে এসব কথা বলে বেড়ায়। আমি যদি তার সাথে খারাপ কিছু করি তাহলে কেউ না কেউ তো দেখতো? আমার চাচীও জীবনে কোন দিন দেখেনি? আমার নামে গ্রামের কিছুলোক মিথ্যা অপবাদ দিয়ে বদনাম রটাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য হুমকি দি‌লেন জামায়াত নেতা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য  হুমকি দি‌লেন জামায়াত নেতা

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৫ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৫ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৭ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

৭ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১১ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১১ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৪ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।