লগইন
আলমডাঙ্গায় পিঠা উৎসব উদ্বোধনকালে ইউএনও - পিঠা-পুলি আমাদের লোকজ, শৈল্পিক ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ডিসেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পিঠা উৎসব উদ্বোধনকালে ইউএনও - পিঠা-পুলি আমাদের লোকজ, শৈল্পিক ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ

রহমান মুকুল/ শরিফুল ইসলাম রোকন: আমাদের প্রাচীন ইতিহাসে পিঠাপুলির স্থান বেশ গুরুত্ব পেয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনে তার পরিচয় মেলে। রামায়ণ, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল, মনসামঙ্গল, চৈতন্য চরিতামৃত ইত্যাদি কাব্যে উল্লেখ রয়েছে। মৈমনসিংহ গীতিকায় কাজল রেখা গল্পে  বাঙালির খাদ্য সংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তার উল্লেখ পাওয়া যায়। বাঙালির লোকজ ইতিহাস-ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পিঠা-পায়েস শীতকালের রসনা পরিতৃপ্তির খাবার হিসেবে অত্যন্ত পরিচিত। আত্মীয়স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে। জামাইয়ের আদর সহস্র গুণ বাড়িয়ে দেয় পিঠাপুলির আপ্যায়ন।


শীতকালে গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা-পায়েস তৈরির ধুম পড়
নবান্নের পর জাঁকিয়ে শীত পড়লে পৌষ মাঘে পিঠা তৈরির আয়োজন করা হয়। বসন্তের আগমন পর্যন্ত চলে হরেকরকম পিঠা খাওয়ার ধুম। এ মৌসুম খেজুরের রস ও গুড়ের মৌসুম। খেজুরের রস থেকে গুড়, পায়েস এবং নানারকম মিষ্টান্ন তৈরি হয়।


খেজুরের রসের মোহনীয় গন্ধে তৈরি পিঠা-পায়েস আরও বেশি মধুময় হয়ে ওঠে।

কালের গর্ভে ক্রমেই হারাতে বসেছে আমাদের আবহমান বাংলার ঐতিহ্যবাহী খাবার পিঠাপুলি। প্রাত্যহিক নাগরিক যন্ত্রণায় আমাদের এই রসনা পরিতৃপ্তির আবেদন ম্লান হতে চলেছে।
এই আবহমান বাংলার চিরন্তন রসনাতৃপ্তির উত্তরাধিকারকে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন পিঠা উৎসবের আয়োজন করে। গত ১৯ ডিসেম্বর বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। তিনি উৎসবের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় অ্যাড সালমুন আহমেদ ডন ও কাজী নীতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, পিঠা-পুলি আমাদের লোকজ, শৈল্পিক ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রামবাংলায় এসব পিঠা-পার্বণের আনন্দ-উদ্দীপনা এখনো মুছে যায়নি। পিঠা-পার্বণের এ আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ টিকে থাকুক বাংলার ঘরে ঘরে। এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৫৫ মিনিট আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

১ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

১ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

২ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৩ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।